• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

সেনা বাহিনীর উদ্যোগে জুরাছড়িতে কৃষি সরঞ্জাম, ঢেউ টিন, সেলাই মেশিন,অনুদান প্রদান

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Nov 2019   Thursday
no

no

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে কৃষি সরঞ্জাম, ঢেউ টিন, সেলাই মেশিন, ছাত্র-ছাত্রীদের পড়া লেখার জন্য অনুদান প্রদান এবং স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্ব্বারীসহ সরকারী কর্মকর্তাদের অংশগ্রহনে মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গেল ১৪ নভেম্বর বনযোগীছড়া জোন দপ্তরে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসান, নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মেজর নূর-ই আহমেদ-আল-শাফি, মেজর এসএম মাঝহারুল আদনান, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা উপস্থিত ছিলেন।


শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসান। এ এছাড়া উপজেলায় সার্বিক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, সার্বিক আইন শৃংখলা বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল হাই বক্তব্য রাখেন, এছাড়াও জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ও মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা,রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা তেল্যামুরা কার্ব্বারী রনজিৎ চাকমা, লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান বক্তব্য রাখেন।


এ সময় জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসান বলেন, রাঙামাটি জেলায় সরাসরি সড়ক পথ করার পরিকল্পনা রয়েছে। কিন্ত এলাকায় কিছু চাঁদাবাজ- সন্ত্রাসীর কারণে এ ধরণের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাঁধাগ্রস্থ্য হচ্ছে। এসব উন্নয়ন কাজে বাঁধা প্রদানকারী চাঁদাবাজ- সন্ত্রাসীদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে এলাকায় বিরাজমান শান্তিপূর্ন পরিবেশ বিনষ্ট হয়ে যাবে।


মতবিনীময় শেষে মোঃজাফর আহম্মে ও চাকাকুল চাকমাকে ৩ বন্ডিল করে ঢেউটিন, বেকার যুবতি রূপা চাকমাকে ১টি সেলাই মেশিন, বালুখালী ইউনিয়নে শিক্ষাধন কার্ব্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লটা পাইপ, বসন্ত কাইন্দ্যা দৌজরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য জাসি, উপজেলায় দরিদ্র দশ জন ছাত্র-ছাত্রীকে অনুদান প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ