• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে যক্ষা বিষয়ক এডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2019   Sunday

রোববার খাগড়াছড়িতে যক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।


 নাটাব এর উদ্যোগে খাগড়াছড়ির প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাটাব এর খাগড়াছড়ির সম্পাদক জীতেন বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মৃদুল কান্তি ত্রিপুরা।  সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে যক্ষা রোগের বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি ও বিশেষ।


এ সময় তারা বলেন সরকার পাঁচ রোগ নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে তার মধ্যে যক্ষা একটি। আগে বলা হতো যক্ষা হলে রক্ষা নেই। তবে এখন শ্লোগান পরিবর্তন হয়েছে। এখন বলা হয় যক্ষা হলে রক্ষা নাই এ কথার ভিত্তি নাই। এখন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ও যক্ষা নিয়ে কাজ করছে এবং যক্ষা রোগের ওষধ একদম বিনা মূল্যে পাওয়া যায়। সরকারী হাসপাতাল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সকল ক্লিনিকে এ রোগের চিকিৎসা ও ঔষধ একদম বিনা মূল্যে পাওয়া যায়।


যক্ষা নিয়ে তারা বলেন শরীরের নখ আর চুল বাদে যেকোন অংশে এ রোগ হতে পারে। তবে এ রোগ কারো ধরা পড়লে আতংকিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তারা। নিয়মিত ও পূর্ণ মেয়াদে ঔষুধ খেলে যক্ষা রোগ সম্পূর্ণ ভালো হয়।


এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের যক্ষা নিয়ে সচেতনতা মূলক সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ করেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ