• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সড়ক উন্নয়নে মৈদং ইউনিয়নের চল্লিশ দিনের কর্মসূচী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2019   Wednesday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা এবং মৈদং ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ হলেও যুগ-যুগ ধরে সড়ক উন্নয়নে পিছিয়ে রয়েছে। এই সড়ক উন্নয়নের লক্ষে চল্লিশ দিনের কর্মসূচীর আওয়াতায় দু’টি রাস্তা উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন হাতে নিয়েছে মৈদং ইউনিয়ন পরিষদ। 

 

জানা গেছে, মৈদং ইউনিয়নের হাজাছড়ি হতে ফকিরাছড়ি পর্যন্ত মাত্র ৭ থেকে ৮ কিলো মিটার রাস্তা। এই রাস্তা বেয়ে দুমদুম্যা ও মৈদং ইউনিয়নের অধিকাংশ মানুষ উপজেলায় যাওয়া-আসা করতে হয়। এলাকায় উৎপাদিত পন্যও বাজারজাতের জন্য আনতে হয় এ পথে। দু-তিন মাস আগ পর্ষন্তও ছিল পাহাড়ী উচু-নিচু টিলা আর ঝার-জঙ্গলে ভরা। এখন আর সে দৃশ্য বদলে গেছে। ইউনিয়নের হাজাছড়িতে তেছড়ি পর্যন্ত ৫ফুট প্রস্থ ৭ কিলো মিটার রাস্তা তৈরী হয়েছে। নিরাপদ-নিবিঘ্নে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী, আসা-যাওয়া করছে সাধারণ লোকজন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান জানান, চল্লিশ দিনের কর্মসূচীর আওয়াতায় দু’টি রাস্তা উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দু’টি প্রকল্পে ৩৩ জন শ্রমিক কাজ করছেন। তার মধ্যে অর্ধেক নারী রয়েছে।


মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা জানান, ছোট যানের (মোটরবাইক, সিএনজি) মাধ্যমে দ্রুত ও সহজে উপজেলার যোগাযোগ স্থাপনে ক্ষুদ্র আকারে চল্লিশ দিনের কর্মসূচীর মাধ্যমে রাস্তা উন্নয়নে হাত দেওয়া হয়েছে।


তিনি আরো জানান, কর্তৃপক্ষ এই ইউনিয়নের প্রতি একটু দৃষ্টি গোছর হলে দ্রুত সড়ক উন্নয়মের মাধ্যমে স্বল্প সময়ে উপজেলা আসা-যাওয়া সম্ভব।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, মৈদং ইউনিয়নের সড়ক উন্নয়ন করা সম্ভব হলে সহজে যাওয়া আসা করতে পারবে ইউনিয়নবাসী। কিন্ত উপজেলা পরিষদের সংক্ষিন্ন বরাদ্দে ব্যয়বহুল প্রকল্প হতে নেওয়ায় সম্ভব হচ্ছে না-যতটুকু সম্ভব উপজেলা পরিষদ থেকে গ্রামীণ রাস্তা উন্নয়নে চেষ্টা করা হচ্ছে।


তিনি আরো বলেন, পার্বত্য উন্নয়ন বোর্ড ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এসব ইউনিয়নে সড়ক উন্নয়নের জন্য সহায়তা প্রদান করলে দু’ই উনিয়নবাসী উপকৃত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ