• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির কাউখালীতে চেলাছড়া-২ মডেল পাড়াকেন্দ্র উদ্বোধন
শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছে - বৃষ কেতু চাকমা

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2019   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছে। তাই পার্বত্য জেলার প্রত্যান্ত এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাধ্যমে মডেল পাড়াকেন্দ্র নির্মাণ করে দিয়েছে। যাতে করে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত হয়। তিনি বলেন, উপযুক্ত শিক্ষার ওপর নির্ভর করে একটি শিশুর ভবিষ্যত। শিশুর ভবিষ্যত আর জাতির ভবিষ্যত একই সূত্রে গাঁথা। তারাই ভবিষ্যতে বিশ্ব পরিচালনায় নের্তৃত্ব দেবে, সভ্যতা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে।

 

রোববার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় কাউখালী উপজেলার চেলাছড়া-২ মডেল পাড়াকেন্দ্র ও হেল্থ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা পরিষদের সদস্য ও জেলা শিক্ষা কমিটির আহ্বায়ক অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, জেলা সমাজ সেবা কর্মকর্তা ওমর ফারুক, তথ্য কর্মকর্তা মোঃ হারুন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জানে আলম।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের কোনো বিকল্প নেই। এই পাড়াকেন্দ্রের মাধ্যমে শিশুদের এসব চাহিদাগুলো পূরন  করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। তারা পাড়াকেন্দ্রে এসে সাংস্কৃতিক ও বিনোদনের মাধ্যমে লেখা পড়া গ্রহন করতে পারছে। পাশাপাশি এই পাড়াকেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষ এই পাড়াকেন্দ্রে সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ও সরকারী ডিজিটাল সেবাগুলো গ্রহণ করতে পারছে। তিনি এই পাড়াকেন্দ্রের কার্যক্রমগুলোকে আরো গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এর আগে ফিটা কেটে নবনির্মিত পাড়াকেন্দ্র ও হেল্থ ক্যাম্পের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ