• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানের আহবান- বৃষ কেতু চাকমা

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2019   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, চিকিৎসকদের প্রতি পেশা, জ্ঞান ও অভিজ্ঞতায় আস্থাশীল থেকে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানের আহবান জানিয়েছেন।

 

তিনি বলেন, যারা আপনাদের দক্ষ চিকিৎসক হওয়ার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন সেইসব দরিদ্র ও সাধারণ মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের ঋণ শোধ করা পবিত্র দায়িত্ব।

 

রোববার রাঙামাটিতে পদায়নকৃত ৩৯তম বিসিএস এর ৫৬জন নবীন  চিকিৎসকদের বরণ ও জেলা পরিষদ হতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত চিকিৎসকদের বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার। এ সময় জেলা পরিষদ সদস্য ও জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক হাজী মুছা মাতব্বর, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা’সহ নবীন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান নবীন চিকিৎসকদের উদ্দ্যেশে বলেন, সমতলের চাইতে পার্বত্য জেলার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ’সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে এ জেলায়  চিকিৎসক সংকট ছিল। তা আজ পূরণ হলো। তিনি বলেন, চিকিৎসাসেবা পেশা একটি মহান পেশা। তাই নিজেদের সাধ্যমতো এ এলাকার মানুষদের আন্তরিকভাবে সেবা প্রদান করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, একজন চিকিৎসকের সু-ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হতে সক্ষম হয়। তাই রোগীদের সাথে ভালো চিকিৎসার পাশাপাশি ভালো ব্যাবহার করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই পদায়নকৃত ৩৯তম বিসিএস এর নবীন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ