• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

জুরাছড়িতে উপজেলায় চাইল্ড হেল্পলইন ১০৯৮’ বিষয়ক কর্মশালা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2020   Tuesday

মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ‘‘চাইল্ড হেল্পলইন ১০৯৮’’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সমাজ সেবা বিভাগের আয়োজনে ইউনিসেফের সহায়তায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালায় সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের ধারা সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, রিটন চাকমা, ইউপি চেয়ারম্যানগণ প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহফুজুর রহমান, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.সাইদ আবেদিনসহ বিভিন্ন জিও-এনজিও কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিশু প্রতিনিধি, হেডম্যান-কাব্বারীগন, সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

‘‘চাইল্ড হেল্পলইন ১০৯৮’’ বিষয়ক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি সদর সমাজ সেবা কর্মকর্তা মোঃ আব্দুল রশিদ।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুরেশ কুমার চাকমা বলেন, অধিকাংশ শিশু কোন না কোন ভাবে পারিবারিক ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছে। সুতরাং শিশুর নির্যাতন রোধ কল্পে সামাজিক ও পারিবারিক ভাবে সচেতন হতে হবে। এর যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সততার সাথে উপজেলা সমাজ সেবা মোবাইল টিমকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বক্তব্য রাখেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ