• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাপ্তাইয়ের কেপিএম পরিদর্শনে শিল্প প্রতিমন্ত্রী
কেপিএম বন্ধ হলে কাগজের বাজার দখলে যাবে বেসরকারী প্রতিষ্ঠানের

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2020   Wednesday

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন,কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিলকে (কেপিএম) দেশের স্বার্থে বাঁচিয়ে রাখা উচিত। কারণ কেপিএম বন্ধ হলে কাগজের বাজার বেসরকারি প্রতিষ্ঠানের দখলে যাবে। প্রধানমন্ত্রী চান এই দেশে ব্যাপক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক। ২০২০ সালের মধ্যে কেপিএমকে আধুনিকায়ন করা হবে। বর্তমানে যে মানের কাগজ উৎপাদন করা হচ্ছে তা দিয়ে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাদিও পরিশোধ করা অসম্ভব। কেপিএমে পূর্বের ন্যায় মানসম্মত কাগজ আবারও তৈরী হবে।


বুধবার কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

প্রতিষ্ঠানটিতে মান সম্মত কাগজ তৈরীর সম্ভাব্যতার কথা উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কর্ণফুলী কাগজ কলকে শীঘ্রই আধুনিকায়ন করা হবে। এদিকে বর্তমানে যেসব পুরাতন যন্ত্রপাতি দ্বারা প্রতিষ্ঠানটি চলছে সেসব যন্ত্রপাতির মাধ্যমে মান-সম্মত কাগজ উৎপাদন অসম্ভব। কেপিএম একটি লোকসানী প্রতিষ্ঠান। কোটি কোটি টাকা এপ্রতিষ্ঠানে ক্ষতি হচ্ছে। আমরা লাভ চাইনা। আমরা চাই এই প্রতিষ্ঠান থেকে অন্তত শ্রমিক কর্মচারীরা তাদের বেতন ভাতা পেতে পারে। সরকার চায় কেপিএম স্বয়ং-সম্পূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হউক। এখানে কোন অনিয়ম থাকলে তাও বন্ধ হবে।

 

পরে কর্ণফুলী পেপার মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এম.এম.এ কাদেরের সভাপতিত্বে কেপিএম রেষ্ট হাউজ সভাকক্ষে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ও উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. হাউয়ুল কাইয়ুম, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কেপিএম সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ