• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাপ্তাইয়ের বারঘোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2020   Saturday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ‘পূর্ণমিলনী অনুষ্ঠান শনিবার অনাড়ম্ভর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিহার রঞ্জন তনচংগ্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচন্দা প্রভা তনচংগ্যা প্রমূখ।  

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথী বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংকের সহকারী ম্যানেজার ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শান্তিময় তনচংগ্যা। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, বিদ্যালয়ের শিক্ষিকা নিবিদিতা তনচংগ্যা, ছন্দা তনচংগ্যা, পুতুল চন্দ্র তনচংগ্যা, রোকেয়া বেগম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী সহ আরও অনেকে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, প্রাথমিক শিক্ষা জীবনের বর্ণিল স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

 

অনুষ্ঠানে  বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫৪’বছর পর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে প্রাক্তন শিক্ষার্থীরা। ছাত্রীরা বাহারী ফুলের খোপায় দৃষ্টিনন্দন শাড়ি ও ছাত্ররা টি-শার্ট পরিধান করে অংশ নেয় পূর্ণমিলনীতে। বাদ ছিল না বর্তমানে অধ্যয়নরত কোমলতী শিক্ষার্থীরাও। বর্ণিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের প্রাক্তন শিক্ষকদের উপস্থিতি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ