• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে যুব প্রশিক্ষণ সভায় অপু চৌধুরী
মুজিব বর্ষে বেকার যুবদের প্রশিক্ষণের মাধ্যমে যুব জাগরণ সৃষ্টি হবে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2020   Wednesday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবা বিষয়ে যুব সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অপু চৌধুরী বলেন, মুজিব বর্ষে খাগড়াছড়ি জেলার বেকার যুবদের প্রশিক্ষণের মাধ্যমে যুব জাগরণ সৃষ্টি করা হবে। কারণ সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও জনসংখ্যার বড়ো একটি অংশ কর্মক্ষম যুবক ও যুবতী। তাঁদেরকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিলে জেলার অর্থনীতি এবং কর্মসংস্থান খাতে ইতিবাচক পরিবর্তন ঘটবে।

 

খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা এবং সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী।

 

এতে প্রশিক্ষিত আত্মকর্মী বীনা রানী ত্রিপুরা, আসমা বেগমসহ যুব সংগঠনের নেতৃবৃন্দরা তাদের আত্ম নির্ভরশীলতার দীর্ঘ প্রচেষ্টার কথা তুলে ধরেন।

 

 মংসুইপ্রু চৌধুরী অপু ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বিগত ২১ বছর এদেশ পিছিয়ে ছিল। দীর্ঘ ২১ বছর পর এদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পাহাড়ে দীর্ঘ সমস্যা সমাধানের জন্য কেউ উদ্যোগ নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছেন। পহেলা জানুয়ারী একযোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়াসহ বর্তমান সরকারের সময়ে নানামুখী পরিকল্পনার কারণে দেশ এগিয়ে চলেছে এবং এ ধারা অব্যাহত রাখতে সকলের সহায়তা কামনা করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ