• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ব্রিটিশ কাউন্সিলের দুই দিনব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2020   Wednesday

‘চলো গ্রন্থাগারে চলো, দেখি সম্ভাবনার আলো’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি সরকারি গণগ্রন্থাগারে বুধবার থেকে দুই দিনব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন শুরু হয়েছে।

 

রাঙামাটি সরকারি গণগ্রন্থাগার ও ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এজেএম আব্দুল্যাহেল বাকী।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেলা সরকারী গণগ্রন্থাগারের আহ্বায়ক মনোয়ারা আক্তার জাহানের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গ্রন্থাগার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরুল হুদা, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিজ আনলিমিটেড প্রোগ্রামের প্রতিনিধি জিনাত আরা আফরোজ ।

 

স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি গণগ্রন্থাগারের সহাকারি লাইব্রেরিয়ান সুনীল ময় চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি বেতারের উপস্থাপক শিখা ত্রিপুরা।

 

উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন, লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার। পড়ালেখার পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরির কোন বিকল্প নেই। বক্তরা বলেন, সমাজে জ্ঞানী মানুষদের সর্বদা মর্যাদার সাথেই সকলে দেখে। তাই মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রাতিষ্ঠানিক লাইব্রেরিতে এসে বই পড়তে হবে। বক্তরা আরো বলেন, বর্তমানে লাইব্রেরিটিতে ইন্টারনেট সুবিধা আছে। মস্তিস্কের বিকাশের জন্য ইন্টারনেট থেকে জ্ঞানের নানা ধরণের বই পড়তে হবে। সোশ্যাল মিডিয়া এবং মাদক থেকে দূরে থেকে সকলকে লাইব্রেরিমুখী হওয়ার আহ্বান জানান বক্তরা।

 

আয়োজকরা জানান, ২দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পেইনে “ডিজিটালাইজড পাঠ প্রযুক্তি জ্ঞানের আলোয় আনবে মুক্তি” এ বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগিতা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, টয়ব্রিকস প্রতিযোগিতা’সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি’সহ বাংলাদেশের মোট ২৫টি জেলায় অনুষ্ঠিত হবে এই ক্যাম্পেইনটি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ