• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে জলবায়ু বিপদাপন্ন নিরূপণ শীর্ষক কর্মশালায়
পাহাড়ে অপরিকল্পিতভাবে আগুন দিয়ে জুমচাষ করার ফলে পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে-বৃষকেতু চাকমা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2020   Thursday

পাহাড়ে অপরিকল্পিতভাবে আগুন দিয়ে জুমচাষ করার ফলে পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ দিন দিন তার ভারসাম্য হারাচ্ছে। এটি মানবজাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপর্যয় মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

বৃহস্পতিবার জেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক আয়োজিত জনগোষ্ঠী ভিত্তিক জলবায়ু বিপদাপন্ন নিরূপন এবং স্থানীয় জলবায়ু সহিষ্ণুতার পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, ব্র্যাক এর প্রোগাম হেড আবু সাদাৎ মনিরুজ্জামান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ চাকমা, ইউএনডিপি’র  ন্যাশনাল প্রজেক্ট ম্যানাজার প্রসেনজিৎ চাকমা’সহ তিন পার্বত্য জেলার উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যারা উপস্থিত ছিলেন।

 

পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, পরিবেশ দূষণের কারণে আমাদের জীববৈচিত্র আজ হুমকির মুখে। পূর্বে পাহাড়ের নীচে ছড়া, ঝিড়ি, ঝর্না ও কুয়ার পানিতে মাছ কাকড়া, শামুক’সহ বিভিন্ন জীববৈচিত্র প্রাণী দেখা যেতো। এখন দিন দিন এগুলো বিলুপ্তির পথে। প্রাকৃতিকভাবে বেড়ে উঠা গাছ কেটে সাবার করার ফলে আজ এই পানির  উৎসগুলো ধ্বংস হচ্ছে।  তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা যত বেশি পদক্ষেপ নেব, তা আমাদের জন্য তত ভালো ফল বয়ে আনবে। তিনি আরো বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে এবং সমস্যা তৈরি হচ্ছে, তার জন্য দায়ী মানুষই।  যেহেতু মানুষই এ সমস্যা তৈরি করেছে। তাই সর্বোচ্চ মানবিক শক্তি দিয়ে এ সমস্যার মোকাবেলা করতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ