• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

প্রধানমন্ত্রীর নেতৃত্বকে সুদৃঢ় করতে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের সহযোগিতা চাইলেন নারী এমপি বাসন্তী চাকমা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2020   Thursday

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সুদৃঢ় করতে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের সহযোগিতা চাইলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা।

 

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আওয়ামীলীগ সরকার যতো দূরদর্শী ও গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়েছেন; তার সবগুলোই প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রতিফলন। তাঁর কারণেই পাহাড়ের প্রত্যন্ত জনপদে সার্বিক উন্নয়নের জোয়ার বইছে। এর চেয়ে ভালো সরকার প্রধান বর্হিবিশ্বে এখন বিরল।

 

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে খাগড়াছড়ি জেলার ৮০টি বৌদ্ধ বিহারকে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদানের চেক প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। করা হয়েছে।

 

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকারের নীতি হলো দেশের সকল ধর্মাবলম্বী মানুষের সম মর্যাদা নিশ্চিতের মাধ্যমে একটি উদার-অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ। জাতির পিতার সেই চেতনাকে ধারণ করেই আওয়ামীলীগ বিশ্বাস করে, ‘ধর্ম যাঁর যাঁর, রাষ্ট্র সবার’। তাই বর্তমান সরকারের প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে সুদৃঢ় করা পাবৃত্য চট্টগ্রামের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

 

এসময় বৌদ্ধ ধর্মীয় গুরু নন্দপ্রিয় ভান্তে, শান্তিপুর অরণ্য কুটিরের সভাপতি অরুণ বিকাশ চাকমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত বরণ চাকমা, ইউপি সদস্য করুণা চাকমা এবং ট্রাস্টের স্থানীয় সুপারভাইজার দারুণ বিকাশ ত্রিপুরা বক্তব্য রাখেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ