• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়ি উপজেলার তাবলিগ জামাতের দুই দলের বিরোধ নিরসন কল্পে মতবিনিময় সভা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2020   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তাবলিগ জামাতের দুই দলের বিরোধ নিরসন কল্পে উপজেলার সকল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদক , ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বুধবার ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের প্রেক্ষিতে পরবর্তীতে যেন আর কোন সমস্যার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে প্রতিটি মসজিদের জন্য ০৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। তাবলিগ জামাতের দুই গ্রুপ প্রতিটি মসজিদের উক্ত কমিটির নির্দেশনা মোতাবেক কার্য পরিচালনা করবেন।


বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমিন শরীফ, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, আবু তাহের, ইউপি সদস্য আসিফ করিম, মতিউর রহমান, আবুল বাশার , বাজার কেন্দ্রিয় জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম হোসেন , লোগাং বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল খালেক, জিয়ানগর কবরস্থান জামে মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুস সালাম ,সাদ গ্রুপের পক্ষে আব্দুল করিম, জোবায়ের গ্রুপের পক্ষে হাফেজ মহিন উদ্দীন , মাওলানা নুরুল আফসার ইমাম পাইলট ফার্ম জামে মসজিদ ,ইমাম দমদম জামে মসজিদ মাওলানা আনোয়াারুল ইসলাম প্রমুখ।


উপজেলার সকল মসজিদের সভাপতি-সম্পাদক, ইমাম-মোয়াজ্জেম,স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ