• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে সাফল্যের তারা শিক্ষা কর্মসূচির গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

উচিংছা রাখাইন কায়েস,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2020   Thursday

রাঙামাটিতে সাফল্যের তারা শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সফলভাবে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে। স্কুল পড়ুরা শিক্ষার্থীদের সাধারন লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলাসহ সামগ্রিক বিকাশের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।


প্রো বেটার লিডিং বাংলাদেশ(পিবিএল) এর উদ্যোগে আশিকা সন্মেলন কক্ষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। পিবিএল এর চেয়ারম্যান রণজ্যোতি চাকমার সভাপতিত্বে বিশেষ রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান। স্বাগত বক্তব্যেদেন পিবিএল এর রাঙামাটির ব্যবস্থপনা পরিচালক আশোক কুমার চাকমা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা।

 

অনুষ্ঠানে প্রথম ব্যাচে(ডিসেম্বর ২০১৯ থেকে জানুয়ারী ২০২০ পর্ষন্ত) সপ্তম থেকে নবম শ্রেনী পড়ুয়া ২৫জন শিক্ষার্থী সফলভাবে অংশ গ্রহন করায় সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলাসহ সামগ্রিক বিকাশের উপদেশ দেন। পাশাপাশি ভালো করে লেখাপড়া করে ও দেশের একজন সুযোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির উন্নয়নেরও পরামর্শ দেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ