• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2020   Thursday

রাঙামাটির আসনের সাংসদ ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী  দীপংকর তালুকদার বলেছেন, মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দিচ্ছে।

 

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে হবে। তাই মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের মতো মানবিক সমাজ গঠনে তিনি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

 

রাঙামাটিতে মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথিরর বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামশুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, পৌর মহিলা কাউন্সিলর রুপসী দাশ গুপ্ত, রিজার্ভ বাজার গীতাশ্রমের সভাপতি আশিষ দাশ গুপ্ত, রাঙামাটি মাষ্টার হারাধন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ