• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

জুরাছড়িতে স্বপ্নে ব্রীজ ও মডেল পাড়া কেন্দ্র উদ্ধোধন
অগ্রাধীকার ভিত্তিতে জুরাছড়িতে উন্নয়নে কাজ করা হবে- এনবিকে ত্রিপুরা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2020   Friday

পার্বত্য রাঙামাটি জেলার জুরাছড়ি উন্নয়নের এতই পিছিয়ে রয়েছে না দেখে বুঝায় যায় না। আগামী অর্থ বছরে অগ্রাধীকার ভিত্তিতে এ উপজেলায় শিক্ষা, যোগাযোগ উন্নয়নে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি। 

 

শুক্রবার জুরাছড়ি উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমামান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়–য়া, উপ সচিব (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান, নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমাসহ স্থানীয় হেডম্যান, কার্ব্বারী ও জনপ্রতিনিধিসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সময় বক্তব্য রাখেন জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং, দুমদুম্যা পর্যায় ক্রমে ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, সন্তোষ বিকাশ চাকমা, সাধনা নন্দ চাকমা, শান্তি রাজ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃমরশেদুল আলম, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ।


নব বিক্রম কিশোর ত্রিপুরা আরো বলেন, কোন গ্রাম উন্নয়নের পিছিয়ে পরে থাকবেনা, উন্নয়নের আলো সব গ্রামে পৌছে দেওয়া হবে। বিদ্যুৎ বিহীন গ্রামে ২শ ১৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য এলায়কায় ৪০ হাজার পরিবারকে বিনা মূল্যে স্থাপন করে দেওয়া হবে সৌর প্যানেল।


এর আগে তিনি পার্বত্য উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওয়াতায় বনযোগীছড়া ইউনিয়নের কাংরাছড়ি রাস্তা মাথা পাড়া কেন্দ্র ভিত্তিক হেলথ ক্যাম্প, প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মডেল পাড়া কেন্দ্র উদ্ধোধন করেন। এ সময় তিনি বিশ^ খাদ্য কর্মসূচীর আওয়াতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার বাস্তবায়নে পাড়া কেন্দ্র ভিত্তিক শিশুদের খেজুর বিতরণ করেন। এছাড়া পার্বত্য উন্নয়ন বোর্ডে অর্থায়নে মনির এন্ড ব্রাডার্স (ঠিকাদার প্রতিষ্ঠান)কর্তৃক বাস্তবায়িত ২ কোটি ৬৪ লক্ষ প্রায় টাকা ব্যয়ে নির্মিত জুরাছড়ি থানা পাড়া রোড সংলগ্ন আরসিসি গাইর্ডার ব্রীজ উদ্ধোধন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ