• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

লামায় দুই সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় আটক ২

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2020   Wednesday

বান্দরবানের লামার মধুঝিরি এলাকা থেকে বাড়ি থেকে তুলে নিয়ে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

ভিকটিম ও তার পরিবারের লোকজন স্ব-শরীরে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় লামা থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ রাতেই অভিযুক্ত দুই ধর্ষককে মোটর সাইকেলসহ আটক করে থানা নিয়ে যায়।

 

ভিকটিম জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৯টায় আমার স্বামীর লামা পৌরসভার মধুঝিরিস্থ বাড়ি থেকে স্থানীয়দের উপস্থিতিতে ধর্ষকরা আমাকে তুলে নিয়ে যায়।

 

ভিকটিমের বক্তব্য মতে, পুলিশ ধর্ষক হিসেবে লামা পৌরসভার মধুঝিরি এলাকার বাসিন্দা মৃত জালাল আহাম্মদ এর ছেলে মো. সাগর (১৮) ও পৌরসভার ৫নং ওয়ার্ড কুড়ালিয়া টেক এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে আমির হোসেন (২৭) কে আটক করেছে।

 

ভিকটিমের বড় ভাই জানায়, তার বোনের দুই মেয়ে। বড় মেয়ে ৮ম শ্রেণীতে ও ছোট মেয়ে ৫ম শ্রেণীতে পড়ে। দেড় বছর আগে তার বোনের স্বামীর সাথে তার তালাক হয়ে যায়। পরে আরেক জনের সাথে তার বিবাহ হয়। প্রায় ৭ মাস আগে দুই সন্তানের কথা ভেবে তার  বোন দ্বিতীয় স্বামীতে ছেড়ে আমাদের বাড়িতে চলে আসে।

 

‘এদিকে বিদেশ থাকা বোনের প্রথম স্বামী কয়েকদিন আগে গিয়ে তার বোনকে তার স্ত্রী হিসেবে আবারো নিতে আগ্রহ প্রকাশ করেন। দুইজনের সম্মতিতে তারা পুণরায় নোটারী পাবলিকে বিবাহ করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সে তার স্বামীর ঘরে যায়। স্বামীর ঘরে গেলে সেখানে আশপাশের স্থানীয় লোকজন তার বোনকে অবৈধ স্বামী স্ত্রী দাবি করে তাকে ঘর থেকে বের করে দেয়। উপস্থিত সকলে তার  বোনকে তাদের বাড়িতে পাঠানোর জন্য সাগর ও আমির হোসেনকে দায়িত্ব দেয়। তারা বোনকে তাদের বাড়িতে পৌঁছে না দিয়ে পৌরসভার সাবেক বিলছড়ি এলাকায় নিয়ে রাত ১০টার দিকে ধর্ষণ করে।খবর পেয়ে তার তাকে রাত ২টায় উদ্ধার করে থানা নিয়ে যায়।’ ভিকটিমের ভাষ্য গ্রহণ করে পুলিশ রাতেই দুই ধর্ষককে আটক করে থানা নিয়ে যায়।

 

পৌরসভার মধুঝিরি এলাকার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন জানান, দুইদিন আগে ভিকটিমের স্বামী তার স্ত্রীকে পুণরায় সংসারে নিয়ে আসার কথা তাকে জানায়। তিনি মঙ্গলবার ব্যক্তিগত কাজে বান্দরবান গিয়েছিলেন। সেখান থেকে ফেরত আসার পরে সামাজিকভাবে বিষয়টি নিয়ে বসার কথা ছিল। তার আগেই মেয়েটি মঙ্গলবার নিজের মন মত স্বামী ঘরে আসায় সামাজের লোকজন বাধ সাজে এবং এই ঘটনার সৃষ্টি হয়।


লামা থানার সেকেন্ড অফিসার মোঃ খালেদ মোশারফ জানান, লামা পৌরসভার মধুঝিরি এলাকা থেকে বাড়ী থেকে এক গৃহবুধুকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ