• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গুলিবিনময়, নিহত ১, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2020   Wednesday

রাঙামাটিতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় বাবুছ চাকমা ওরফে অর্পণ(৩১) নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তলসহ ২টি অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের সাহজবান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে।


পুলিশ ও স্থাণীয় সুত্রে জানা গেছে, শুভলং ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল বুধবার ভোর ৫টার দিকে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের সাহজবান্দা এলাকায় যায়। এসময় ওপেতে থাকা একদল সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্যে করে এলোপাতাড়ি গুলি বর্ষন করতে থাকে। এতে সেনাবাহিনীও আত্নরক্ষার্থে পাল্টা গুলি বর্ষন করে। তবে বিষয়টি টহল দলের কমান্ডার শুভলং ক্যাম্পে অবহিত করলে কিছুক্ষনের মধ্যে স্পিড বোটে শুভলং থেকে সেনাবাহিনীর অপর একটিটহল দল ঘটনাস্থলে যায়। এতে উভয় পক্ষের মধ্যে ১৫ থেকে ২০ মিনিট গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে এলাকাটি সেনাবাহিনী তল্লাশির এক পর্যায়ে বাবুছ চাকমা ওরফে অর্পণ নামের ইউপিডিএফের এক কর্মী লাশ উদ্ধার করে। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ১টি বিদেশী পিস্তল, ৫টি তাজাগুলি, এলজির কার্তুজ, ৩টি গুলির খোসা, ব্যাগ,কাপড়চোপড়সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার কর হয়। পুলিশকে খবর দেওয়ার পর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


সূত্র মতে,নিহত অপর্ন ও তার সহযোগিরা গেল তিন থেকে চার মাস ধরে বন্দুকভাঙ্গা এলাকায় নিয়মিতভাবে স্থানীয় জনগণের কাছ থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। এর আগে গেল ১৯ ফেব্রুয়ারী একই এলাকায় এলাকায় আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে অর্ন্তদলীয় কোন্দলের জের ধরে সুমন চাকমা নামের এক ইউপিডিএফ কর্মী নিহত হয়। ২০১৮ সালের ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকান্ডের এজাহারভূক্ত অন্যতম একজন আসামী নিহত অর্পণ।


রাঙামাটি কতোয়ালী থানার উপ-পরিদর্শক আল-আমিন সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অর্পন চাকমার নামের লাশ উদ্ধার করে ময়নাতদন্দের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলির চিহৃ রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি দেশীয় অস্ত্র, ১টি বিদেশী পিস্তল, তাজাগুলি, এলজির কার্তুজ, ব্যাগসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ