• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

অসুস্থ অমল দাশ ও তাঁর স্ত্রী’র প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2020   Wednesday

রাঙামাটির তবলছড়ি এলাকার বাসিন্দা হৃদরোগে আক্রান্ত অসুস্থ অমল দাশ ও তাঁর স্ত্রী’র প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

বুধবার জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তাঁর অফিস কক্ষে অসুস্থ অমল দাশের সু-চিকিৎসার জন্য নগদ অর্থ ও আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অমলের স্ত্রীকে একসেট সেলাই মেশিন প্রদান করেন।

 

আর্থিক সহায়তা ও সেলাই মেশিন প্রদানকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, অসহায়, গরিব ও দুঃস্থ রোগীদের সেবায় বর্তমান সরকার পার্বত্য জেলা পরিষদের পাশাপাশি সমাজসেবার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থসহ নানা ধরনের সহায়তা প্রদান করে আসছে। কারণ বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। তিনি বলেন, পাহাড়ে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে বর্তমান সরকার। বর্তমানে পার্বত্য এলাকার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শর্য্যায় উন্নতিকরণ করা হচ্ছে এবং ইউনিয়ন পর্যায়ে  কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য খাতে উন্নয়ন হচ্ছে। এর ফলে প্রান্তিক এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নতির ফলে পাহাড়ের সাধারণ মানুষ নানা রোগের চিকিৎসা এখন নিজ এলাকাতেই  করতে পারছে। এই উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে বর্তমান সরকারের পাশে থাকার আহ্বান জানান চেয়ারম্যান।

 

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ