• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রস্তুতিসভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2020   Wednesday

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন লক্ষে বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

 

পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষ (এনেক্স) ভবনে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীপ  কান্তি দাশ, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য সান্তনা চাকমা, পরিষদ সদস্য  মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, পরিষদ সদস্য জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ পরিষদের হস্থান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় মুজিববর্ষ উপলক্ষে ১৭ই মার্চ সকালে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে ভেদভেদীস্থ বঙ্গবন্ধু ভাস্কর্যে গিয়ে শেষ হয়ে পুস্পাঞ্জলি অর্পন। এরপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষ (এনেক্স) ভবনে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনাসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু উপবৃত্তি প্রদান ও সন্ধ্যায় চিংহ্লামং মারী স্টেডিয়ামে ফানুস উড়ানো এবং ৭ই মার্চ থেকে পুরো মার্চ মাস পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যে আলোকসজ্জা’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এদিকে এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে তার  অফিস কক্ষে আগামী ৬মার্চ জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় পাট দিবসের দিন জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে সকালে বর্ণঢ্য র‌্যালি শুরু হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে পরিষদ সভাকক্ষ আলোচনাসভা’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ