• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জেলা বার্ষিক পুলিশ সমাবেশ ও ত্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে
সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ দমনে কাউকে ছাড় দেয়া হবে না-আইজিপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2020   Wednesday

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশ পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ দমনে পুলিশ কাউকে ছাড় দেবে না, সেই যেই হোক।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা দিয়েছেন ‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’। এই ঘোষণা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের যা যা করার দরকার আমরা তাই করে যাচ্ছি।

 

বুধবার বিকেলে পার্বত্য জেলা রাঙামাটিতে জেলা বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শহরের সুখীনীলগঞ্জ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) সভানেত্রী হাবিবা জাবেদ ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এসময় অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ পুলিশ-প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে আইজিপি মশাল জ্বালিয়ে এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।  এর পর পর  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ছুফি উল্লাহের নেতৃত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও প্যারেডে সালাম গ্রহণ করেন আইজিপি।  পরে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্যে ছিলো, নারী-পুরুষ উভয় পুলিশ সদস্যের পৃথক ১শ মিটার দৌড় প্রতিযোগিতা। এছাড়া পৃথকভাবে ১শ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রাঙামাটি বিভিন্ন হেডম্যান-কার্বারি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আইজিপি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ