• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে
ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে রাঙামাটি সেনা রিজিয়নের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2020   Thursday

বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১২ এর বিভাগীয় পর্যায়ে ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে বহৃস্পতিবার সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন ও  সদর সেনা জোন থেকে সংবর্ধনা, খেলোয়াড়দের জার্সি ও ফুটবল প্রদান করা হয়েছে।

 

ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ রফিকুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃঞ্চ জীবন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সেনা  রিজিনের জিটুআইসি মেজর মহিউদ্দীন ফারুখী,  ক্যাপ্টেন আজমাইল অবরাব আহম্মেদ, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ঘাগড়া ইউপির মহিলা মেম্বার বর্ণা চাকমা।  স্বাগত বক্তব্যে দেন ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার ঘোষ।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১২ এর বিভাগীয় পর্যায়ে ঘাগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন দলকে জার্সি, ফুটবল, নগদ ১০ হাজার টাকাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশুরা  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ রফিকুল ইসলাম বলেন, পাহাড়ে  সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের উন্নয়নে  ও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিতে সেনাবাহিনী  আগেও ছিল এখনো থাকবে। 

 

উল্লেখ্য, গেল ৫ফেব্রুয়ারী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় খাগড়াছড়ি দলকে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। এই বিভাগীয় চ্যাম্পিয়ন দলটি চট্টগ্রাম বিভাগ থেকে জাতীয় পর্যায়ে খেলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ