• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

বরকলে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2020   Monday

"মুজিব বর্ষের সোনার বাংলা,ছড়ায় নতুন স্বপ্নাবেশ শিশুর হাসি অানবে বয়ে অালোর পরিবেশ " এই প্রতিপাদ্যকে বিষয় নিয়ে  বরকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী(মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও অালোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

দিবসটির শুরুতে ৮টা ৩০মিনিটে বরকল উপজেলায় নব নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ,  উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রেস ক্লাব,বরকল মডেল থানার অাইনশৃঙ্খলাবাহিনী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর অাত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

 

এরপর ৯টায় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগরসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন অংশ নেন।  

 

এদিকে, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। 

 

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হকের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর প্রমূখ । এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

এর অাগে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা কনফারেন্স কক্ষে শিশু কিশোর-কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

-- হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                                                                                                               

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ