• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে বঙ্গবন্ধু জম্ম শত বর্ষে পেল ২৪ পরিবার দুর্যোগসহনীয় ঘর

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2020   Monday

জুরাছড়ি ইউনিয়নের সামিরা গ্রামের দরিদ্র ও ভূমিহীন জ্যোতি রায় চাকমা(৬৫)। ছোট্ট ৮/১০ শতক ঘরে ভিটা ছাড়া আর কিছুই নেই তার। সে গেল বছর অক্টোবর মাসে অগ্নিকান্ডে ঘর সব আসবাবপত্র পুড়ে সর্বশান্ত হয়ে যায়।

 

পাঁচ মাস খেয়ে না খেয়ে কখনো স্কুলের বারান্দায় আবার কখনো কমিউনিটি ক্লিনিকে কখনো বাজারে রাত কাটে জ্যোতি রায় চাকমা পরিবারের।

 

মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় বঙ্গবন্ধু জম্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার দুর্যোগ সহনীয় ঘর পেয়ে খুশিতে আত্মহারা জ্যোতি রায় চাকমা পরিবারের। শুধু জ্যোতি রায় চাকমা পরিবার নয় বনযোগীছড়া ইউনিয়নের কাংড়াছড়ির দেবব্রত চাকমা, ধামাইপাড়ার সূচনা চাকমাসহ ২৪ পরিবার।

 

২৪ পরিবারের মধ্যে অধিকাংশ বয়জেষ্ঠ্য ও দরিদ্র পরিবার। আয়-উপার্জন কমে যাওয়াই অনেকেই বর্ষাই ভিজে কিংবা বাসস্থান ভেঙ্গে পড়ার আশংকা ছিল তাদের।

 

বঙ্গবন্ধু জম্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সকালে বনযোগীড়া ইউনিয়নে কাংড়াছড়ি, ধামাইপাড়া, আনন্দপাড়ায় দুর্যোগসহনীয় ঘর উদ্বোধন ও সুবিধাভোগীদের হাতে চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এ সময় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনীময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে জুরাছড়ি ইউনিয়নে ১০টি বনযোগীছড়া ইউনিয়নে ১০টি মৈদং ইউনিয়নে ৪টি গৃহহীন মানুষের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মান করে দেওয়া হয়েছে। এছাড়া উপকারভোগীদের নিরাপত্তা ও দৈনন্দিন বিদ্যুৎ সুবিধা দিতে এসব ঘরে বিনা মূল্যে সোলার হোম সিস্টেম স্থাপন করে দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ