• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাপ্তাহিক হাটবার বন্ধের নির্দেশ
রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে কাচাঁবাজার,মোদির দোকান,ঔষধের দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2020   Tuesday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে কাঁচাবাজার,মোদির দোকান, ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাত বন্ধের নির্দেশ দিয়ে জেলা প্রশাসন। এছাড়া গণ জমায়েত এড়াতে বুধবার ও শনিবারের সকল সাপ্তাহিক হাটবার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাইকিং এর মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।


জেলা তথ্য অফিসের মাইকিং এ জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটিতে কাঁচাবাজার,মোদির দোকান, ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাত বন্ধের নির্দেশ দিয়ে জেলা প্রশাসন। এছাড়া  গণ জমায়েত এড়ানোর লক্ষ্য  বুধবার ও শনিবারের শহরের সকল সাপ্তাহিক হাটবার বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।  তাছাড়া অন্তঃ উপজেলার সাথে জেলা সদরের মধ্যে নৌ পথে লঞ্চ চলাচল রাখার নির্দেশ দেয়া হয়েছে।


এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুধবার সকালের দিকে জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ জেলা প্রশাসন কার্যালয় ও যানবাহনে জীবানু নাশক স্প্রে ছিটিয়ে দিয়ে কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


উদ্ধোধনের পর জেলা প্রশাসক নিজেদের বাড়ীর আঙ্গিনা, যানবাহনগুলো ব্লিচিং পাউডারযুক্ত পানি দিয়ে স্প্রে করার আহ্বানের পাশাপাশি সচেতনা ও পরিস্কার পরিচ্ছন্নতা থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ