• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সরকারি সাহায্যের আবেদন
করোনার প্রভাবে কাপ্তাইয়ের ৯শ` সিএনজি চালকের জীবন অনিশ্চিতায় কাটছে

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2020   Tuesday

রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কে দীর্ঘদিন ধরে গাড়ী চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছে ষাটোর্ধ বয়সী সিএনজি চালক উষা মারমা,মোঃ ইব্রাহিম। বর্তমান পরিস্থিতিতে কেমন চলছে এমন প্রশ্ন করা হলে, তারা বলেন খুব অভাব অনাটনে এখন দিন চলছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে রাস্তায় গাড়ী চলাচল সীমিত এবং যাত্রী না থাকায় অনেকে এখন ঘরবন্দী।

 

মঙ্গলবার  বেলা প্রায় ১১ টায় কাপ্তাই উপজেলা সদর সিএনজি স্টেশনে কথা হয় চালক মোঃ বাবুল, মোঃ কাদের ও সুইলাচিং মারমার সাথে। তারা জানান, তারা কেউ এখনো সরকারি কোন বরাদ্দ পায়নি।

 

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার সভাপতি মোঃ আমির হোসেন জানান,  তাদের সমিতির আওতায় প্রায় ৩শ` জন সদস্য রয়েছে। এ মুহুর্তে সকল সিএনজি চালকরা বেকার  বসে আছে। সংগঠনের কল্যান ফান্ড না থাকায় কাউকে সহায়তা করাও সম্ভব হচ্ছে না। তাই সকলকে সরকারি সহায়তা প্রদানের জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন করছেন তিনি। কাপ্তাই নতুনবাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম আলী জানান, তাদের সমিতির ৩ শতাধিক চালক এখন মানবতার জীবন যাপন করছে। কোন সরকারি বরাদ্দ তারা পাননি। এই সংকটকালীন মূহুর্তে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

 

কেপিএম অটোরিকশা সমিতির সভাপতি মোঃ শাহজাহান জানান, তাদের স্থায়ী ও অস্থায়ী প্রায় ৩শ` জন সদস্য রয়েছে। এরা রাস্তায় গাড়ী নিয়ে বের হতে পারছেনা বিধায় আয় রোজগারের পথও বন্ধ। এখন যদি প্রশাসন, জনপ্রতিনিধিরা এগিয়ে না আসে তাহলে তাদের অনাহারে অর্ধাহারে থাকতে হবে।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি জানান, এই মূহুর্তে কোন অসহায় গরীব সিএনজি, ভ্যান এবং রিক্সা চালক সরকারি সাহায্য হতে বঞ্চিত হবেন না, সকলের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা করার পরই তারা সাহায্য পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ