• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

সদস্যপদ প্রত্যাখান করলেন রণবিক্রম ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2015   Sunday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পূর্নগঠিত প্যানেলে সদস্যপদ প্রত্যাখান করেছেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।

 

রোববার সকাএে অর্ন্তবর্তীকালীন পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও ১৩ সদস্য দায়িত্বভার গ্রহন করলেও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা  অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগের একাধিক সূত্রে রণবিক্রম কিশোর ত্রিপুরা  সদস্যপদ থেকে পদত্যাগ করবেন এমন খবরও চাউর হয়। তবে প্রভাবশালী এ আওয়ামীলীগ নেতা জানিয়েছেন, তিনি জানেন না তাকে সদস্য করা হয়েছে।

 

রণবিক্রম কিশোর ত্রিপুরা  আরও জানান, স্থানীয় সংসদ সদস্যর কাছে আমি চেয়ারম্যান পদে নিযুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছিলাম। কিন্তু তিনি আমাকে সদস্য পদের সুপারিশ করায় আমি বিস্মিত হয়েছি। তাছাড়া নব-গঠিত পরিষদের সকলেই রাজনৈতিকভাবে এবং বয়সে আমার অনেক জুনিয়র। তবে এ ব্যাপারে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

গত ২৫ মার্চ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ফারহানা হায়াতের স্বাক্ষরিত চেয়ারম্যান-সদস্যদের নামের তালিকা ফ্যা´যোগে খাগড়াছড়ি জেলা পরিষদে প্রেরণ করা হয়। এ তালিকা পৌঁছার পর থেকেই রণ বিক্রম ত্রিপুরার সদস্যপদে যোগ দেয়া, না দেয়া নিয়ে নানা রকম কানাঘুষা চলে আসছিল।

 

রণ বিক্রম ত্রিপুরা মহান মুক্তিযুদ্ধের সময়কালে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৮৯ সালের ২৫ জুন বহুল আলোচিত জেলা পরিষদের প্রথম নির্বাচনে সদস্য নির্বাচিত হন। এরপর একটানা ২০০১ সাল পর্যন্ত তিনি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন  করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.     

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ