• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আবুল হোসেনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2015   Sunday

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় উপজেলায় গোমতী এলাকায় আবুল হোসেনকে হত্যার প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালী ভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

 

রোববার পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মো: খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, পাহাড়ীদের একটি সংগঠকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার আবুল হোসেন(৩৫)-কে মাটিরাঙ্গা উপজেলায় গোমতি এলাকায় সন্ত্রাসীরা গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এতে তার শারিরীক অবস্থা অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির  করা হয়। হাসপাতালে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইয়ের পর শনিবার রাতে মারা যান আবুল হোসেন।  মৃত  আবুল হোসেনের বাড়ী উপজেলার বড়নাল ইউনিয়নের করিম মাস্টার পাড়ায়। 

 

প্রেস বার্তায়, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সভাপতি ও  পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার আলহাজ্জ আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শেখ আহমেদ রাজু ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  নেতৃবৃন্দ সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন,আবুল হোসেনকে হত্যার প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

 

প্রেস বার্তায় আবুল হোসেনের হত্যাকারীদেরকে শীঘ্রই গ্রেপ্তার ও তার পরিবারকে ক্ষতি পূরণ  এবং বামা গোমতি সহ পার্বত্য জেলার ঝুকিপূর্ণ স্থানগুলোতে সেনাক্যাম্প স্থাপন এবং সরকারের গৃহীত সিদ্ধান্ত পার্বত্য এলাকায় কাম্পিং অপারেশনের মাধ্যমে সস্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের  সিদ্ধান্ত দ্রত বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

 

এদিকে খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন,  ঘটনার প্রতিবাদে রোববারর দুপুরে মাটিরাঙ্গা উপজেলা সদরে বিক্ষোভ প্রদর্শন করেছে বাঙ্গালী ছাত্র পরিষদ। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর সমাবেশ করে। বাঙ্গালী ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজলো শাখার সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বর্তমান যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি সাদেকুর রহমান।

 

এসময় বক্তারা, ব্যবসায়ী আবুল হোসেনকে নির্মমভাবে হত্যা, বাঙালিদের উপর বর্বরোচিত হামলা এবং চাঁদাবাজীর নিন্দা প্রকাশ করে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবী জানান।

 

অপরদিকে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানিয়েছেন, চাঁদার দাবীতে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর চিহ্নিত সন্ত্রাসীরা আবুল হোসেনকে গুলী করেছে। তবে ইউপিডিএফের পক্ষ এ ঘটনায় জড়িত থাকার কথা আস্বীকার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.     

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ