• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার সন্মেলন সমাপ্ত
সভাপতি সূবর্ণ চাকমা ও সাধারন সম্পাদক নীলোৎপল খীসা নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2015   Sunday

“আত্মনিয়নত্রণাধিকার আন্দোলন জোরদার করার লক্ষে জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন”, শ্লোগানকে সামনে রেখে রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার দুদিন ব্যাপী ৫ম সম্মেলন শেষ হয়েছে। 

 

সন্মেলনের সুবর্ণ চাকমাকে সভাপতি, কিশোর কুমার চাকমাকে সহ-সভাপতি, নীলোৎপল খীসাকে সাধারণ সম্পাদক এবং শরৎ জ্যোতি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা শাখার নতুন কমিটি নির্বাচিত করা হয়।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিউিট সন্মেলন কক্ষে সমাপনী দিনে বিদায়ী কমিটির সভাপতি গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক বিষয়ক সম্পাদক সত্যবীর দেওয়ান, তথ্য ও প্রচার  বিভাগের সম্পাদক মঙ্গল কুমার চাকমা। এসময় সংগঠনের  জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বিদায়ী জেলা কমিটির পক্ষ থেকে সংগঠনের সামগ্রিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক  নীলোৎপল খীসা। সন্মেলনে সবাইয়ের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য সুবর্ণ চাকমাকে সভাপতি, কিশোর কুমার চাকমাকে সহ-সভাপতি, নীলোৎপল খীসাকে সাধারণ সম্পাদক এবং শরৎ জ্যোতি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা শাখা কমিটি নির্বাচিত করা হয়। জেলার ১০টি উপজেলা থেকে আড়াই শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ গ্রহণ করেন।

 

 সম্মেলন উপস্থাপিত সামগ্রিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিরা স্ব স্ব এলাকার সার্বিক বাস্তবতা তুলে ধরে  আগামী দিনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করা এবং ভূমি ও ভূখন্ডের উপর অধিকার ও জুম্ম জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য পার্টি ঘোষিত অসহযোগ আন্দোলন সুদৃঢ় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্তিতির উপর আলোকপাত করে বিভিন্ন শাখা সংগঠন থেকে আগত প্রতিনিধি ও সহযোগী সংগঠনসমূহের পর্যবেক্ষকদের আগামী দিনের পার্টির আন্দোলনের দিক নির্দেশনা প্রদান করেন।

 

সন্মেলনে  নেতৃবৃন্দ অচিরেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময় সূচিভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

সম্মেলণ শেষে সুবর্ণ চাকমাকে সভাপতি, কিশোর কুমার চাকমাকে সহ-সভাপতি, নীলোৎপল খীসাকে সাধারণ সম্পাদক এবং শরৎ জ্যোতি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট্য একটি জেলা কমিটি তিন বছরের জন্য নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ