• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

করোনা মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যাগ
ফেসবুক লাইভ চ্যারিটি শো`র অর্থ দিয়ে বিলাইছড়িতে দরিদ্রদের সহায়তা দিল এক দম্পত্তি

রপ্তদীপ চাকমা রকি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2020   Friday

করোনা দুর্যোগ মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মনি পাহাড়ী ও আশিক সুমন। সঙ্গে রয়েছেন তাঁদের ১০ বছরের মেয়ে ফাল্গুন।

 

করোনা পরিস্থতিতে ফেসবুক লাইভ চ্যারিটি ইতিমধ্যেই শো করে আলোচনায় এসেছেন এই শিল্পী দম্পতি।  লাইভে তাঁদের সাথে মাঝে মাঝে দেখা যাচ্ছে তাঁদের ১০ বছরের মেয়ে ফাল্গুন কে। যে কোনো দুর্যোগে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য শিল্পীরা বিভিন্ন চ্যারিটি শোর আয়োজন করেন। কিন্তু এই পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। সে কারণে গতি থিয়েটার এর সভাপতি ও বিশিষ্ট কবি মনি পাহাড়ী প্রথম ফেসবুক লাইভ চ্যারিটি শো `র কথা ভাবেন।তাঁকে সমর্থন দেন শিল্পী, নাট্যকার ও জাতীয় পর্যায়ের নাট্য নির্দেশক আশিক সুমন।

 

জানা যায়, ফেসবুক লাইভ চ্যারিটি শো করে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় ১৫টি ও বিলাইছড়ি উপজোলায় ১৫টি অসহায় পরিবারকে সহযোগিতা করলেন মনি পাহাড়ী ও আশিক সুমন।

 

গেল ৩১ মার্চ বিকাল  সাগড় ৪টা  থেকে ফেসবুক লাইভ চ্যারিটি শো করেন তাঁরা। ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল।

 

মনি পাহাড়ী বলেন, কিছু দিন থেকে লক্ষ্য করছি একটি মানবিক ফেসবুক কমিউনিটি গড়ে উঠেছে। ভালো কাজে এগিয়ে আসা মানুষের সংখ্যা অনেক।  দুর্যোগে সহযোগিতা দিতে বহু চ্যারিটি শো হয় পৃথিবী জুড়ে কিন্তু এখন সময়টা ঘরে থাকার। ঘরবন্দী এ সমযে চ্যারিটি করতে তাই ফেসবুক লাইভ এর আশ্রয় নিলাম। আমরা চাই খেয়ে থাকলেও একসাথে, না খেয়ে থাকলেও একসাথে  থাকতে।। রাঙ্গামাটিতে বেশ কয়েকটি জাতিসত্তার বসবাস। আমরা ছোট্ট পরিসরে হলেও সবার কাছে পৌঁছাতে চাই সহায়তা।।" কথা অনুযায়ী নিরলস ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এই শিল্পী দম্পতি।। লাইভে দুটি বিকাশ নাম্বার দিয়েছেন তাঁরা।। নাম্বার দুটো হলো ০১৭১২ ০৫১২৩১, ০১৭১৭৪৮১০০৬। এছাড়া ব্যাংকের মাধ্যমে দেশ বিদেশ থেকে আর্থিক সহায়তা পাঠাতে চাইলে মনি পাহাড়ী (mony pahari) ও (ashiq sumon) এর মেসেঞ্জারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। তাঁরা ১০ টাকা থেকে শুরু করে যে কোনো অংকের অর্থ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানান। মনি পাহাড়ী আরও বলেন  "ব্যক্তিগতভাবে পরিচিত এবং শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে পরিচিতদের সাড়াটা প্রত্যাশার অধিক।" মানুষের ইতিবাচক সাড়া পেয়ে  মাঝে মাঝেই ফেসবুক লাইভ চ্যারিটি শো নিয়ে আসার কথা জানালেন গতি থিয়েটার এর এই দুই কর্ণধার।

 

 লাইভে গান গেয়েছেন আশিক সুমন এবং সঞ্চালনার পাশাপাশি স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন মনি পাহাড়ী।   গেল ২ মার্চ  গেল মার্চ পর্যন্ত  তিনটি চ্যারিটি মো হতে প্রাপ্ত অনুদানের অর্থ হতে মোট ১০৭ টি পরিবার রাঙামাটির ৬টি উপজেলায় কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মাধ্যমে সহায়তা দিয়েছেন এই পরিবারটি। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলা, বাঘাইছড়ি উপজেলা, কাউখালি উপজেলার ঘাগড়া, নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও বাঙালি পরিবার এ সাহায্য পেয়েছেন।  বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রমে সহায়তা করেছে থিযেটারকর্মী সুশান্ত চাকমা এবং মনিষা চাকমা, রন্ত কুমার তঞ্চঙ্গ্যা, এলি চাকমা, কং সিজি মারমা, জ্যাকসন চাকমা,রিয়া চাকমা, মেরি চাকমা, রহমান ও নেমি পাংখোয়া।। নিয়মিত এ চ্যারিটি শো`র ধারাবাহিকতায়  গেল মার্চ বিকাল ৪ টায় ৪র্থ বারের মত ফেসবুক লাইভ  চ্যারিটি শো করছেন এই শিল্পী পরিবার।

 

 এ বিষয়ে আশিক সুমন বলেন- "ফেসবুক লাইভ চ্যারিটি শো করার পর দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। সকলে নিজ নিজ জায়গা থেকে বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছেন।। তারপরও পাহাড়ের মানুষের টানে যাঁরা হাত বাড়িয়েছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকে কাছাকাছি  বিকাশ না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সহায়তা করতে পারছেন না। কেউ কেউ ঘর থেকে বের হতে পারছেন না বলে নিজ বিকাশে যতটুকু ছিল সবটুকু দিয়েছেন। যাঁরা অনুদান দিয়েছেন তাঁদের মধ্যে কয়েকজন পরবর্তীতে আরও সহায়তা দিতে উৎসাহ প্রকাশ করেছেন। তৃতীয় লাইভ শেষে অষ্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর থেকেও অনুদান এসেছে আমাদের কাছে।আমরা নিয়মিতভাবে সংকট চলাকালীন এই শো করে যাব এবং যতটুকু পারি তিন থেকে চারদিন পরপর সেটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াব।"  লাইভ চ্যারিটি শো করে যে  সাড়া তাঁরা পেয়েছেন সেটা মানবিক বাংলাদেশের পরিচয় বহন করে ভীষণভাবে।

 

 মনি পাহাড়ী বলেন "আমরা ইতোমধ্যে  রাঙামাটি  জেলার ৪ টি উপজেলার কয়েকটি কমিউনিটিতে  ক্ষুদ্র পরিসরে সহায়তা পৌঁছে দিয়েছি মানবিক ফেসবুক কমিউনিটির অনুদানের মাধ্যমে।  শুক্রবার  বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ার ১৫ টি পরিবার ও জুরাছড়ি উপজেলার ১৫ টি পরিবারকে সহায়তা পাঠিয়েছি। আগামী শো`র পর আশা করছি বাকি ৪ টি উপজেলায়ও অনুদানের অর্থ দিয়ে সাহায্য পৌঁছাতে পারব আমরা। যাঁরা আর্থিক অনুদান না দিয়েও নৈতিক সমর্থন দিচ্ছেন, লাইভে যুক্ত থেকে অনুপ্রাণিত করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই দুই শিল্পী।। তাঁদের পাশাপাশি শিশু শিল্পী ফাল্গুন এর লাইভে অংশগ্রহণ এবং কী -বোর্ডে সুর তোলায় মুগ্ধ হয়েছে দর্শক।ভিন্নধর্মী ভাবনা এবং সময়োপযোগী পদক্ষেপের জন্য মানুষের মনে অল্প সময়ের মধ্যেই যে আলোড়ন তৈরি হয়েছে সেটি অব্যাহত থাক এমনটাই প্রত্যাশা সুধী সমাজের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

 

ads
ads
আর্কাইভ