• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়ির প্রত্যন্ত জনপদে পৌঁছছে না সরকারি-বেসরকারি ত্রাণ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2020   Sunday

খাগড়াছড়ি জেলার দুর্গম এলাকার মানুষ করোনা ভাইরাসের প্রভাবের কারণে সরকারের বিশেষ ত্রান সহায়তা না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। যোগাযোগ ব্যবস্থা ও দুরত্বের কারণে এসব এলাকায় সরকারি ত্রাণ পৌঁছাচ্ছে না। যান চলাচল বন্ধ থাকায় বাজারেও আসা যাওয়া করতে পারছে না তারা। আবার নিজেদের জীবিকা নির্বাহের জন্য উৎপাদিত কৃষিসহ অন্যান্য পণ্যও বিক্রি করতে পারছে না। এই অবস্থা চলতে থাকলে দেখা দিতে পারে খাদ্য সংকট। দ্রুত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 

 

খাগড়াছড়ির দীঘিনালার মেরং ইউনিয়নের ১ ওর্য়াডের ৪ গ্রামে ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় ইউপি সদস্যরা । তাদের দাবি এই ওয়ার্ডের সীমানা পাড়া, হাজাপাড়া এবং তৈদুপাড়া, বিষ্ণু কার্বারি পাড়ায় কোন ত্রাণ পৌছেনি। এই অবস্থা এসব দুর্গম গ্রামে খাদ্য সংকটের শঙ্কা রয়েছে।

 

সাবেক ইউপি সদস্য হথেন্দ্র ত্রিপুরা জানান,‘ হাজাপাড়ায় প্রায় ২শ,তৈদুপাড়ায় ৭০ পরিবার এবং সীমানা পাড়ায় বাস করে প্রায় ৫০ পরিবার। কিন্তু এসব গ্রামে এখনো সরকারি -বেসরকারি কোন ত্রাণ পৌছেনি। ত্রাণ না পাওয়ায় তাদের খাদ্য সংকট রয়েছে। দ্রুত ত্রাণ পৌছানোর দাবি জানান  তিনি।

 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ই্উএনও )  মোহাম্মদ উল্ল্যাহ বলেন, শুক্রবার মেরুং ইউনিয়নের ৭ টন চাল বরাদ্দ করা হয়েছে। চেয়ারম্যান হয়তো আজ থেকে ত্রাণ বিতরণ শুরু করেছে।  এসব  গ্রামে যাতে ত্রাণ পৌছায় সেই ব্যবস্থা করা হবে। ’এসব গ্রামে  যাতে ত্রাণ পৌছায়  সেই  ব্যবস্থা করা হবে।

 

এদিকে করোনা পরিস্থিতি উত্তরণে প্রান্তিক এলাকায় সরকারি উদ্যোগে সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ খাগড়াছড়ি জেলা কমিটির।

 

সংগঠনের সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা এবং সা: সম্পাদক এড. নাসির উদ্দিন আহমেদ শুক্রবার রাতে প্রেরিত এক বিবৃতিতে করোনা সংকটের সাথে সাথে খাগড়াছড়ির প্রত্যন্ত জনপদে গণহারে শিশুদের অসুস্থতা মোকাবেলায়ও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

সুজন নেতৃবৃন্দ জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগে সমাজের সর্বস্তরের পেশাজীবিদের অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে ত্রাণ ও অন্যান্য পরিষেবা কার্যক্রমে গতি আসবে বলে মত ব্যক্ত করেন। করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসাকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীদের সরকারিভাবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদানেরও কথা বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

বিবৃতিদাতারা মনে করেন, এই সংকটে দেশের বিভিন্ন জেলায় পেশা ও কর্মে নিয়োজিতরা অনেকেই নানা পথে খাগড়াছড়িতে প্রবেশ করছেন। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাঁরা আসছেন, তাঁদেরকে শনাক্ত করা যেমন জরুরী, তেমনি তাঁদের হোম কোয়ারেন্টিনও অত্যাবশ্যক।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নগদ অর্থ ও খাদ্যশস্য বরাদ্দ দেয়া হচ্ছে। বরাদ্দ পাওয়ামাত্র তা ইউএনও এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে তালিকা করে বন্ঠন করা হচ্ছে।

 

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকার বেশির ভাগ নি¤œ আয়ের এসব মানুষ সাধারণ জুমের উপর নির্ভরশীল। করোনার কারণ গণপরিবহন বন্ধ থাকায় কারণে এসব এলাকার সাথে বন্ধ রয়েছে যাতায়াত। উৎপাদিত পন্য বিক্রি করতে না পারায় তাদের আয়ের বন্ধ গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ