• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

ধর্মীয় গুরু উ চ হ্লা ভান্তের মৃত্যুতে ইউপিডিএফ প্রধানের শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Apr 2020   Monday

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু উ চ হ্লা ভান্তের মৃত্যুতেইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রকাশ করেছে।  শোক বার্তায় ভান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও  ভান্তের মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় ক্ষেত্রে ও সমাজ সংস্কারমূলক কাজে এক গভীর শূণ্যতা সৃষ্টি  হলো।   

 

সোমবার ইউপিডিএফের সভাপতি প্রসিত বিকাশ খীসা  বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তা  এ কথা বলেন।

 

উ চ হ্লা ভান্তেকে একজন উচ্চশিক্ষিত ও প্রজ্ঞাবান ভিক্ষু হিসেবে আখ্যায়িত করে শোক বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর শ্রদ্ধেয় ভান্তে সরকারী বিচার বিভাগের চাকুরী ছেড়ে গৌতম বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে ব্রক্ষ্মচারী ভিক্ষু জীবন বেছে নিয়েছিলেন।

 

শোক বার্তায় পূজনীয় ভান্তেকে একজন অত্যন্ত সমাজ সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি বলে উল্লেখ করে ‘তিনি জনগণকে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক চেতনায় উদ্বুদ্ধ করতে আজীবন কাজ করে গেছেন বলে উল্লেখ করা হয়েছে। ‘উ চা হ্লা ভান্তে অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি, তিনি বরং দুঃসময়ে ও বিপদে আপদে জনগণকে সাহস ও মনোবল যুগিয়েছেন এবং তাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছিলেন।’

 

১৯৯৫ সালের ১৫ মার্চ বান্দরবান শহরে পাহাড়ি বসতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে বিশেষভাবে স্মরণ করে শোক বার্তায় বলা হয়,‘ভান্তে সেদিন উক্ত বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং হামলা থেকে রক্ষা করতে আমাকেসহ তৎকালীন পাহাড়ি ছাত্র পরিষদের নেতাদের আশ্রয় দিয়েছিলেন।’

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ