• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

করোনা উপস্বর্গ নিয়ে বাঘাইছড়ি ও রাজস্থলীতে ২ যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Apr 2020   Friday

করোনা উপসর্গ নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি ও রাজস্থলী উপজেলায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এরা হলেন বাঘাইছড়ি উপজেলার মোঃ ইমাম উদ্দিন (১৮) ও রাজস্থলী উপজেলার থুইসাসিং মারমা (২১)। দুজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।


জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ইমাম উদ্দিন জ¦র, সর্দি কাশি ও শ^াসকষ্ট নিয়ে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনা ইউনিটে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি একজন মুদির দোকানী। মৃত ব্যক্তির কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্রগ্রামের ফৌজদার হাট ল্যাবে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোমকোয়ারাইন্টিন করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তি দুইটি প্রাইভেট ক্লিনিক হেলথ কেয়ার ডাইগোনোস্টিক সেন্টার ও কেয়ার ডাইগোনোস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা করেছেন সেই দুটি প্রাইভেট ক্লিনিক রিপোর্ট আশার আগ পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ ইফতেখার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন রোগীর শরীরে করোনার উপস্বর্গের ব্যাপক উপস্থিত ছিল। মৃত ব্যক্তির কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠানো হয়েছে।


এদিকে, মৃত থুইসাসিং মারমা চট্টগ্রামে পোশাক কারখানায় চাকুরী করতেন। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় তিনি গেল ১২ দিন আগে চট্টগ্রাম থেকে নিজবাড়ী রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় চলে যান। তার গায়ে জ¦র ছিল। বৃহস্পতিবার বিকালেও স্থানীয় খেলার মাঠে খেলাধুলা করেন এবং তাকে বাজারের ঘোরাঘুরি করতেও দেখা গেছে। শুক্রবার সকালে তাকে ঘুম থেকে ডাকতে সাড়া না পাওয়ায় পরে দেখা গেছে তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলার উর্দ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহ্লা অং মারমা সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার সকালে ওই মৃত ব্যক্তি কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ