• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সুপ্র-এর সরকারী প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবা পরিস্থিতির ওপর মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2015   Thursday

পার্বত্যাঞ্চলে সরকারী প্রাথমিক শিক্ষকদের নিয়মিত শ্রেনী কক্ষে পাঠদান, প্রয়োজনীয় অবকাঠামো মেরামত, জেলার আটটি উপজেলায় নদী পথে রোগী পরিবহনের জন্য ওয়াটার এ্যাম্বুলেন্স ব্যবস্থা, কমিউনিটি কিনিকে যোগ্যতা সম্পন্ন ডাক্তার নিয়োগ ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদ বৃদ্ধি করতে হবে।

রোববার রাঙামাটিতে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) জেলা কমিটি আয়োজিত সরকারী স্বাস্থ্য সেবা ও প্রাথমিক শিার উপর সামাজিক নিরীা কার্যক্রম সম্পর্কিত এক মত বিনিময় সভায় বক্তারা এসব সুপারিশ করেন।

স্থানীয় উন্নয়ন সংস্থা হিলি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচএসডিও) এর উদ্যোগে আয়োজিত আশিকার সম্মেলন কে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ বিনোদ শেখর চাকমা। এইচএসডিও-এর চেয়ারপার্সন ও সুপ্র জেলা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাস-এর নির্বাহী পরিচালক ললিত চন্দ্র চাকমা এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এ.এম নুরুল আবছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচএসডিও’র প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুজজাামান। এছাড়া সভায় স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারী স্বাস্থ্য সেবা এবং প্রাথমিক শিক্ষার উপর সামাজিক নিরীক্ষা কার্যক্রমে প্রাপ্ত ফাইন্ডিংস্ সমূহ উপস্থাপন করা হয়।


সভায় বক্তারা সরকারী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাঙামাটি সদর হাসপাতালে ইসিজি মেশিনসহ প্রয়োজনীয়রোগ নিরূপনী যন্ত্রের ব্যবস্থা,রাতে ইমার্জেন্সি চিকিৎসার জন্য একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সৃষ্টি,সদর হাসপাতালে র‌্যামের ব্যবস্থা চালু, সম্ভব হলে লিফ্ট চালুর ব্যবস্থা, সদর হাসপাতালে কনসালটেন্ট সপ্তাহের প্রতিদিন আসা নিশ্চিত এবং স্বাস্থ্য বিভাগের প্রতিটি জায়গাতে মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করা ইত্যাদি।

অপরদিকে, প্রতিটি বিদ্যালয়ে স্কুলে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের ব্যবস্থা করে সরকারীভাবে আলাদা বাজেট বরাদ্দের ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা, প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোর প্রয়োজন অনুযায়ী অবকাঠামো মেরামত ও বৃদ্ধি করা এবং শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করা।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ