• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটি জেনারেল হাসপাতালে জিরো ক্লাবফুট চিকিৎসা ক্যাম্প চালু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2015   Sunday

রোববার রাঙামাটি জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে জিরো ক্লাবফুট চিকিৎসা ক্যাম্প।

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন অফিস কক্ষে এ জিরো ক্লাবফুট চিকিৎসা ক্যাম্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নূয়েন খীসা, চিকিৎসা কর্মকর্তা ডা. শওকতসহ অন্য চিকিৎসা কর্মকর্তা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, ক্লাবফুট নিরাময় প্রকল্পের ব্যবস্থাপক হোসেন মো. বাকের, চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়সাল খান ও প্রকল্পের তিন পার্বত্য জেলার কর্মসূচি কো-অর্ডিনেটর মিন্টু চাকমা বক্তব্য রাখেন।

 

জিরো ক্লাবফুট চিকিৎসা ক্যাম্প সূত্রে জানা গেছে, রাঙামাটি জেনারেল হাসপাতালের সার্বিক সহায়তায় চট্টগ্রামের লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের ক্লাবফুট নিরাময় প্রকল্প পরিচালিত এ চিকিৎসা কর্মসূচিটি সার্বক্ষণিক জেলার স্থানীয় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাবে। এছাড়া স্থানীয় জনগোষ্ঠীর মাঝে এ চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছাতে উপজেলা সদরগুলোতেও ক্যাম্প চালু করা হবে বলে জানান ।

সূত্র  আরও জানায়, ক্লাবফুট চিকিৎসা সফল কর্মসূচি। চিকিৎসায় রোগী সম্পূর্ণ ভালো হয়। তিন পার্বত্য জেলায় সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসাসেবা দেয়া হবে। রাঙামাটি জেনারেল হাসপাতালে পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পে ক্লাবফুট চিকিৎসার পাশাপাশি ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এসব রোগে জন্মগত আক্রান্ত রোগীদের চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ ও ভালো করা যায়- এমন খবর এখনও অনেকের কাছে অজানা। তাই এ বিষয়ে জনগোষ্ঠীকে অবহিত করে ক্লাবফুট রোগীদের চিকিৎসাসেবা নিয়ে পরিপূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবন উপহার দিতে সচেতন সবাইকে সহায়তার আহবান জানানো হয়।

 

জিরো ক্লাবফুট চিকিৎসা ক্যাম্পের প্রকল্প ব্যবস্থাপক হোসেন মো. বাকের ও চিকিৎসা বিশেষজ্ঞ ডা. ফয়সাল খান জানান, চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলায় পরিচালিত একটি ক্লাবফুটের চিকিৎসা প্রকল্প। প্রকল্পটি লায়ন ফাউন্ডেশন পরিচালিত। লায়ন ফাউন্ডেশন ২০০১ সাল থেকে সাফল্যের সঙ্গে জন্মগত ঠোঁটকাটা, তালুকাটা চিকিৎসার মাধ্যমে বহু শিশুর মুখে হাসি ফুটিয়েছে। পাঁচ বছর পর্যন্ত জন্মগত ক্লাবফুট আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা দেয়ার প্রত্যয়ে ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে এ প্রকল্পের যাত্রা শুরু। এরপর বিভিন্ন দেশী-বিদেশী সেবামূলক প্রতিষ্ঠান ও দেশীয় কিছু ব্যবসা-শিল্প প্রতিষ্ঠানের সহযোগিতায় ক্লাবফুট আক্রান্ত শিশুদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিভাগের সব জেলায় জন্মগত ক্লাবফুট রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে জিরো ক্লাবফুট প্রকল্প।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.     

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ