• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাঘাইছড়িতে দুই নারীকে অপহরণ ও ৪ জনকে নির্যাতনের অভিযোগ ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Mar 2015   Sunday

রোববার রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তরা দুই নারীকে অপহরণ ও অপর চার ব্যক্তিকে শারিরীক নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতি  এ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেছে।


ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবি করা হয়, রোববার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জ্যোতির্ময় কার্বারী পাড়া এলাকায় জনসংহতি সমিতির একদল সদস্য অবস্থান নিয়ে লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি দিতে থাকে। পরে বিকেলের দিকে চার গ্রামবাসীকে মারধর ও দুই নারীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন নিবারণ চাকমার স্ত্রী নিতু চাকমা (২৭) ও সুনীল চাকমার স্ত্রী ইতি চাকমা (২৬)। শারিরীক নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন জোসময় তালুকদার (৩৫), পিতা-নির্মলেন্দু তালুকদার, ধেঙা চাকমা (২২), পিতা জহরলাল চাকমা, থক্কো চাকমা (১৮), পিতা রেবতী রঞ্জন চাকমা ও চুংগু চাকমা (১৮)।


বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, করঙাতলী বাজারে আসা লোকজনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরপাকড়, হয়রানি ও চলন্ত গাড়ি থামিয়ে তল্লাশি চালালে জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা মরত্তো চাকমা (৩৫) ও পহেলা চাকমাকে (৩২) ধরে নিয়ে যায়। অবশ্য পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।


বিবৃতিতে অবিলম্বে অপহৃত দুই নারীকে উদ্ধার, অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তি এবং নিরাপত্তা বাহিনীর কর্তৃক নিরীহ গ্রামবাসীদের হয়রানি, ধরপাকড় ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক সজীব চাকমা এ ঘটনার সাথে জনসংহতি সমিতি জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, জনসংহতি সমিতি এ ধরণের ঘটনাকে সমর্থন ও আশ্রয়-প্রশয় দেয় না। জনসংহতি সমিতির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ