• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী বীর বাহদুরকে সিএমএইচে ভর্তি

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2020   Sunday

করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে এমপিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেয়া হয়। এ সময় মন্ত্রীর ছেলে রবিন বাহাদুর তার সঙ্গে ছিলেন।  দেশে এই প্রথমবারের মতো দায়িত্বে থাকা কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।

 

এর আগে মন্ত্রী সোয়া ১১টার দিকে বান্দরবানের ফায়ার সার্ভিস এলাকার নিজ বাসা থেকে বেরিয়ে প্রশাসন,আইন-শৃংখলা বাহিনী,দলীয় নেতাকমীরএদর সাথে কথা বলেন। এসময় অন্য্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম,পুলিশ সুপার জেরিন আকতার,সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমাসহ জেলার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জানা গেছে, গত ঈদে মন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ঈদ উপহার প্রদান ও ত্রাণ দিতে গিয়ে সাধারণ মানুষের কাছাকাছি চলে আসেন। ঈদের কয়েকদিন পরে শারীরিকভাবে হালকা অসুস্থতা বোধ করেন। এছাড়া করোনা শুরু হওয়ার পর থেকে মন্ত্রী সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছিলেন। সেখান থেকেই তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা মন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মন্ত্রীসহ আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মন্ত্রীর দেহরক্ষী এবং ব্যক্তিগত সচিবকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, করোনা পরীক্ষার জন্য গেল ৪ জুন মন্ত্রী বীর বাহাদুরের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। শনিবার পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ