• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

মহালছড়িতে গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2020   Wednesday

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষুধ প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। 

 

 বুধবার সকাল ১০ টায়  মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়ন এর দিক নির্দেশনায় ২৫ ইবি মহালছড়ি জোনের সার্বিক ব্যবস্হাপনায় মহালছড়ি উপজেলার গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল মোঃ ফয়জুর রহমান  এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মহালছড়ি জোনের জোন কমান্ডার   লেঃ কর্ণেল মেহেদী হাসান পিএসসি। 

 

উক্ত কর্মসূচিতে মহালছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় ৫ ফিল্ড এ্যামবুলেন্স এর  চিকিৎসক দল কর্তৃক মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ১৫০ জন  গর্ভবতী গরীব ও অসহায় মহিলাদের চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। এছাড়া সকলের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন,  মেজর উম্মে হাবিবা আসমা (গাইনী বিশেষজ্ঞ, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স, খাগড়াছড়ি) এর নেতৃত্বে ক্যাপ্টেন ওমর ফারুক (আরএমও) মহালছড়ি জোন ও খাগড়াছড়ির ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর লে:  জান্নাতুল ফেরদৌসী উপস্থিত ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ