• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ‘পিসিআর ল্যাব’ স্থাপনের দাবি

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2020   Friday

খাগড়াছড়ি পার্বত্য জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা আগে থেকেই বেশ দুর্বল। চিকিৎসক-নার্স ছাড়াও ঘাটতি রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি-পরিবহন এবং আবাসনের। তবু করোনাকালের এই সংকটে এখানকার চিকিৎসা সেবার সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা নিরলস সো দিয়ে যাচ্ছেন।

 

কিন্তু অপর দুই পার্বত্য জেলার মতো খাগড়াছড়িতেও করোনা পরীক্ষার ‘পিসিআর ল্যাব’ না থাকায় ভীষণ উদ্বেগের মধ্যে আছেন স্থাস্থ্য বিভাগের পাশাপাশি সাধারণ মানুষরাও। জেলা থেকে এখন করোনা’র নমুনা চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ফৌজদার হাটের ‘বিআইটিআউডি’-তে পাঠানো হচ্ছে প্রতিদিন। কিন্তু সে দুটি প্রতিষ্ঠান আশেপাশের আরো কয়েকটি জেলার চাপে খাগড়াছড়ি জেলাবাসীকে রিপোর্ট পেতে কমপক্ষে আট থেকে দশদিন অপেক্ষা করতে হচ্ছে।

 

এই অবস্থায় খাগড়াছড়িতে প্রতিদিনই করোনার ঝুঁকি বাড়ছে। তাই জেলার প্রতিনিধিত্বশীল বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ অবিলম্বে খাগড়াছড়ি জেলাসদর হাসপাতালে একটি ‘পিসিআর ল্যাব’ এবং ‘আইসিইউ’ ইউনিট স্থাপনের দাবি জানিয়েছেন।

 

বিবৃতিদাতাদের মধ্যে ‘সচেতন নাগরিক কমিটি (সনাক)’-এর জেলা সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিস্বত্ত দেওয়ান এবং সা: সম্পাদক এড. নাসির উদ্দিন আহমেদ, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বিশিষ্ঠ আইনজীবি এড. রতন কুমার দে, খাগড়াপুর মহিলা সমিতি (কেএমকেএস)-এর চেয়ারপারসন শেফালিকা ত্রিপুরা, বিশিষ্ঠ লেখক ও সমাজসেবী অংসুই মারমা, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি সাংবাদিক নুরুল আজম, কনজিউমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-খাগড়াছড়ি জেলার সা: সম্পাদক প্রদীপ চৌধুরী এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সা: সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ অন্যতম।

 

বিবৃতিতে তিন পার্বত্য জেলাসদর হাসপাতালে ৪৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ নেয়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরাকে সাধুবাদ জানানোর পাশাপাশি জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জনপ্রতিনিধি ও ধনাঢ্য ব্যবসায়ীদের আরো আন্তরিকতার সাথে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ