• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৬৯ লাখ টাকার চেক হস্তান্তর
রাঙামাটিতে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পিসিআর ল্যাব বসানো হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2020   Friday

অবশেষে রাঙামাটিবাসীর দাবী পূরণ হলো। মরণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা ও করোনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব স্থাপনে রাঙামাটিবাসী দাবী জানিয়ে আসছিলো। বসুন্ধরা গ্রুপের ৬৯ লক্ষ টাকার সহায়তায় রাঙামাটিতে এই পিসিআর ল্যাব বসানো হচ্ছে। 

 

শুক্রবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙামাটি জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে অবহিত করণ সভায় জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার কাছে এই চেক হস্তান্তর করেন রাঙামাটিতে দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।


সভায় জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সেনা বাহিনীর কর্মকর্তা ও প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সভায় রাঙামাটি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের পাশাপাশি রাঙামাটি সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে নিদের্শনা প্রদান করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নিবাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।


জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, রাঙামাটি জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হবে। পিসিআর ল্যাব ক্রয়ের জন্য একটি কমিটি গঠন করা হবে। তিনি আরো বলেন, পিসিআর ল্যাব স্থাপন অনুমোদনের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে নিদের্শনা চেয়ে ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি দ্রুত পিসিআর ল্যাব বসানোর অনুমোদনের ব্যবস্থা করে দেয়ার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নিবাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন।


উল্লেখ্য, রাঙামাটি জেলাবাসীর দাবী জেলায় পিসিআর ল্যাব স্থাপন, করোনা রোগী সহ বিভিন্ন রোগীদের সেবা নিশ্চিত করতে আইসিইউ বেড স্থাপন, রাঙামাটি জেলার হাসপাতাল গুলোকে আধুনিকায়ন করা। এই দাবীর প্রেক্ষিতে সম্প্রতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি স্বাস্থ্য মন্ত্রনালয়ের পিসিআর ল্যাব, আইসিইউ বেড, কিডনী রোগীদের ডায়ালাইসিস সেন্টার সহ স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রী বরাবরে চিঠি পাঠিয়েছেন। এছাড়া চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি,টিআইবি এর সচেতন নাগরিক কমিটিসহ সর্বস্তরের লোকজন পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানান। এছাড়াও জেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী গত দুই মিটিং এ এই বিষয়ে উচ্চ পর্যায়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে রাঙামাটিতে যত দ্রুত এই কাজ গুলো হয় এবং পিসিআর ল্যাব বসে তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা প্রদান করেন।
, --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ