• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাইখালী আ`লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুইসাপ্রু মারমা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2020   Saturday

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়ন আ`লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সুইসাপ্রু মারমা। গেল ২ জুলাই কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সুইসাপ্রুকে রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

 

এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা আ`লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অংসুই ছাইন চৌধুরী এবং ইব্রাহীম খলিল বলেন, বেশ কিছুূদিন ধরে পদটি শুন্য রয়েছে। দলের গতিধারা সচল রাখার জন্য সুইসাপ্রুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 সুইসাপ্রু মারমার জন্ম ১৯৭২ সালে। তিনি ১৯৯১ সালে নারানগিরি উচ্চ বিদ্যালয়   এসএসসি পরীক্ষার্থী ছিলেন।  ছাত্রজীবনে অত্যন্ত শান্ত ও মেধাবী ছাত্র  হওয়া সত্ত্বেও দুর্ভাগ্য বশত তার পরীক্ষা দেওয়া হয়নি। ১৯৯১ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তার ক্ষেত-খামার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় তার পরিবার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং তার লালিত স্বপ্ন ভেঙে যায়। এরপর তিনি সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক কাজে অংশ নেন।

 

 ১৯৯৭ সালে রাইখালি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০০ সালে ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। 

 

এরপর ২০০৩ সালে তিনি ইউপি নির্বাচনে ডংনালা ৬নং ওয়ার্ড হতে বিপুল ভোটে জয়ী হয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়। ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৪ বছর তিনি ইউপি সদস্যের দায়িত্বে ছিলেন। এতদিন ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে দলের প্রতি অত্যন্ত আন্তরিক হয়ে  দায়িত্ব পালন করে আসছেন তিনি। উল্লেখ্য, দলীয় শৃংখলা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিগত ফেব্রুয়ারী-২০২০ মাসে রাইখালী ইউনিয়ন আ`লীগ সভাপতি মংক্য মারমাকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ