• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

লামায় বন্য হাতির আক্রমনে এক নারীর মৃত্যু

লামা(বান্দরবান) প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2020   Tuesday

লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে । নিহত ওই মহিলা আশফিয়া বেগম ( ৬০ ) সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী ।


হাতির পালটি এসময় নিহতের বসতবাড়ি ভাংচুর করে । মঙ্গলবার  রাত ৪. ২০টার দিকে এই ঘটনা ঘটে ।


ভােরে রাতে লােকজন নামাজ পড়তে উঠলে তালুকদারের বসতবাড়ি ভাংচুর করা দেখতে পায় এবং এক পাশে বৃদ্ধ নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে ।



ঘটনাস্থলে প্রত্যেক্ষদর্শী মােঃ নাজিম উদ্দীন জানিয়েছেন , সারারাত আন্ধারি এলাকা ও আশপাশে বন্য হাতি হামলা চালায় । এলাকায় অনেকে ফসলের ক্ষেত , বাগান ও বসতবাড়ি ভাংচুর ও ক্ষতি করে । রাতে কোন এক সময় ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার জনৈক সাহেব আলী তালুকদারের বাড়িতে রাতে বন্য হাতি হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর করে এবং তালুকদারের স্ত্রীতে হত্যা করে । ভােরে নামাজ পড়তে উঠলে লােকজন বসতবাড়ি ভাংচুর দেখতে পায় এবং এক পাশে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে । ঘটনাস্থলে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে ।


বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরই ইউপি চেয়ারম্যান মােঃ ফরিদ উল আলম বলেন , কয়েকদিন যাবৎ বন্য হাতির পালটি এলাকায় তান্ডব চালাচ্ছে । অনেকের বসতবাড়ি ও ফসলের ক্ষতি করেছে । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ