• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2020   Friday

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমনে একব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম হলো রুপন তনচংগ্যা (৪৫)। তিনি রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া  পুনর্বাসন কেন্দ্র এলাকার বাদি মনি তনচংগ্যার ছেলে। ঘটনাটি ঘটেছে গেল  বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে।

 

 চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত প্রায় ৭ টার সময় নিহত ব্যক্তি বাজার করে রাইখালী কারিগর পাড়া পূর্নবাসন এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই ব্যক্তিকে বন্য হাতি আক্রমণ করলে তাকে গুরুতর  আহত অবস্থায়   স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে আহত রুপন তনচংগ্যাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার সময় রাত প্রায় ৯ টায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

 

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী আরো জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার (২৮ আগস্ট) রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ