• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বন পরিবেশ ও জীববৈিেচত্র্য রক্ষায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2020   Saturday

শনিবার রাঙামাটিতে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বন পরিবেশ ও জীববৈিেচত্র্য রক্ষায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে মানুষর জন্য ফাউন্ডেশনের অর্থায়েনে জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির জন্য সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্ঠানে শক্তিশালী করণ প্রকল্পের আওতায়  দিন ব্যাপী  এই এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

 

হিল ফ্লাওয়ার সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা। হিল ফ্লাওয়ারের প্রজেক্ট ম্যানেজার জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন মগবান ইউনিয়নের মেম্বার সজীব চাকমা, সমকালের রাঙামাটি অফিসের ষ্টাফ রিপোর্টার সত্রং চাকমা,  ৬নং বালুখালী কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ দেওয়ান, হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়ান, বালুখালী ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার ওমনি চাকমা, নভাঙ্গা ভিসিএফের সদস্য মঙ্গল চাকমা,বাদলছড়ি ভিসিএফের সাধার সম্পাদক দয়াল চাকমা, বাদলছড়ি পাড়া ভিসিএফের সভাপতি রমেশ চাকমা, ৬নং বালুখালী ইউপির ১ নং ওয়ার্ড মেম্বার মঙ্গলচান চাকমা, ১১৬ নং মৌজার নির্মলা ত্রিপুরা, ৬নং বালুখালী ইউপির মহিলা মেম্বার জীবনাশ্রী ত্রিপুরা,১২৯ কান্দে মৌজার হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়া প্রমুখ। সভায় বালুখালী ইউপির জনপ্রতিনিধি, করবারী, হেডম্যানসহ সুশীল সমাজের নেতৃবন্দ অংশ নেন।

 

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বন ধ্বংসের কারণে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এতে একদিকে জীববৈচিত্র্য বিলুপ্তি হচ্ছে অন্যদিকে জলবায়ুর পরিবর্তন কারণে ভয়াবহ পাহাড় ধসহ নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। বক্তারা পরিবেশ রক্ষার জন্য গ্রামীন সামাজিক বনানয়ে রক্ষনাবেক্ষন ও পরিবেশ সম্মত আরো বেশী গাছ লাগানোর পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ