• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে একযোগে ৩০টি কিশোরী ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2020   Thursday

”প্রোগ্রেসিভ” সংস্থা কর্র্র্তৃক বাস্তবায়নাধীন ”আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ”নামক প্রকল্পের অধীনে বৃহস্পতিবার একযোগে রাঙামাটি জেলার রাঙামাটি সদর উপজেলা এবং জুড়াছড়িতে ৩০টি কিশোরী ক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।


রাঙামাটি শহরের বোধিপুরে অবস্থিত কিশোরী ক্লাবটির শুভ উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়নকারী স্থানীয় সংস্থা প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রশিক্ষক এন্টিনা চাকমা, ফ্যাসিলিটেটর মল্লিকা চাকমা, কিশোরী ক্লাবের মেন্টর রূপালী চাকমা এবং কিশোরী ক্লাবের কিশোরী সদস্যরা।


ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উন্নয়ন সংস্থা সিমাভি এবং জাতীয় উন্নয়ন সংস্থা বিএনপিএস’র কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ৫ বছর মেয়াদি প্রকল্পটি মূলত ১০ বছর বয়সী কিশোরী থেকে ২৫ বছর বয়সী বিবাহিত ও অবিবাহিত নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে কাজ করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ