• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধে ২সস্ত্রাসী নিহত ও ১ সেনা সদস্য আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2020   Tuesday

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা এলাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে এবং অপর ১ জন সেনাবাহিনী সদস্য আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। 

 

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সন্ত্রাসীরা বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা এলাকায় চাদাবাজি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীরা রউফ এলাকায় অবস্থান করছে জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় জেলে সেজে অভিযানে যায় সেনা বাহিনীর একটি দল। এসময় সন্ত্রাসীদের একজনকে ধরতে পারলেও পরে পালিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা পাল্টা গুলি করলে রকেট চাকমা ও আশাপূর্ন চাকমা নিহত হন। নিহত রকেট চাকমার বাড়ী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায়। এসময় সেনাবাহিনী সদস্য সাহাবুদ্দীন(২৮) গুলিবিদ্ধ হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেলিকপ্টারযোগে সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন। ঘটনাস্থল থেকে একে ২২ এসএমজি উদ্ধার করা হয়েছে। বুড়িঘাট এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা বলে জানা গেছে।


নানিয়ারচর থানার ওসি সাবিবর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি করলে সেনাবাহিনীও পাল্টা গুলি করে। এতে ২ জন সন্ত্রাসী নিহত হয়। ১ জন সেনা সদস্য আহত হয়।


রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ১জন সেনা সদস্য আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারযোগে সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ