• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাসুল (সঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে
খাগড়াছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাত’ এর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2020   Friday

ফ্রান্সে বিশ্বনবী রাসুল (সঃ)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।

 

শুক্রবার সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা শহেরর শাপলা চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসুচীতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও সংগঠনের জেলা সভাপতি মো: রফিকুল আলম। 

 

বক্তব্য রাখেন সংগঠেনর উপদেষ্ঠা মাওলানা আবু তাহের আনসারী, সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন মামুন, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা সালাহ উদ্দিন।


বক্তারা অবিলম্বে বাংলাদেশে ফ্রান্স দুতাবাস বন্ধ করে দেয়া,আন্তর্জাতিকভাবে মামলা দায়ের করার জন্য সরকারের নিকট দাবী জানান। অন্যথায় খাগড়াছড়ি থেকে ফ্রান্স দুতাবাস অভিমুখে লংমার্চ করার হুঁশিয়ারী দেন। মানববন্ধন থেকে ফ্রান্স ও তার সহযোগী মিত্রদের পণ্য বর্জন করার জন্য মুসলিম উম্মাহকে উদাত্ত আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ