• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

চিম্বুক পাহাড়ে ম্রোদের ভূমি দখলের প্রতিবাদে কালচারাল শোডাউন ও সমাবেশ

ষ্টাফ রিপোটার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2020   Sunday

রোববার বান্দরবানের চিম্বুক পাহাড়ের বসবাসরত ম্রো জনগোষ্ঠীরা ভূমি দখলের প্রতিবাদে কালচারাল শোডাউন ও সমাবেশ করেছে। 

 

নীলগীরি পর্যটনের নিকটবর্তী নাইতং পাহাড়সহ (চন্দ্র পাহাড়) প্রায় ৮০০ একর ভূমি সিকদাল গ্রুপের (আর এন্ড আর হোল্ডিং) বিরুদ্ধে দখলের অভিযোগ উঠেছে। দখলকৃত জায়গাতেসিকদার গ্রুপের মেরিয়ট নামে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রক্রিয়া চলছে।


রোববার সকালে চিম্বুক পাহাড়ের শত শত ম্রো জনগোষ্ঠীর নারী-পুরুষ ভূমি দখলের বিরুদ্ধে ব্যানার, পোষ্টার, ম্রোদের ঐতিহ্যবাহী ফ্লুং (বাঁশের তৈরি বিশেষ এক ধরণের বাঁশি) নিয়ে নারী-পুরুষ, শিশুরা-যুবারা কাপ্রু পাড়া বাজার এলাকায় হাজির হয়। চিম্বুক পাহাড় ও তার আশপাশে বসবাসরত ২৫টি পাড়া বা গ্রামের শত শত লোক কাপ্রু পাড়া বাজার এলাকায় সমাবেশ করে। ভূমি দখলদারদের বিরুদ্ধে কালচারাল শোডাউনের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানায় ম্রো জনগোষ্ঠীর লোকজন।

 

ভূমি দখলের প্রতিবাদে কালচারাল শোডাউন ও সমাবেশে আগত ম্রো জনগোষ্ঠীর লোকজন ও নেতারা অভিযোগ করেন, শত শত বছর ধরে চিম্বুক পাহাড়সহ নীলগীরিতে ম্রোরা বসবাস করে আসছে। বন্যজন্তুসহ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছে। তাদের জীবিকার প্রধান উৎস এই পাহাড় আস্তে আস্তে করে পর্যটনের নামে দখল হয়ে যাচ্ছে। এখন সিকদার গ্রুপ মেরিয়ট নামে পাঁচ তারকা মানের হোটেল নির্মাণে প্রক্রিয়া চালাচ্ছে।


নীলগীরির নিকটবর্তী কাপ্রু পাড়া বাজার এলাকা সমাবেশে বক্তারা জানান, সিকদার গ্রুপ পর্যটনের নামে প্রায় ৮০০ একর ভূমি লিজ নিয়ে ভূমি দখলের কাজ সম্পন্ন করছে। ওই জায়গা সম্পূর্ণভাবে দখলে গেলে কাপ্রু ম্রো পাড়া, কলাই পাড়া, দলা পাড়া, এরা পাড়া ও রেমনাই ম্রো পাড়া উচ্ছেদ হয়েছে। এই পাঁচটি পাড়ার ৪০৫টি পরিবারে তাদের ভিটেমাটি হারা হবে। বন্যজন্তুর হাত থেকে বাঁচতে ম্রোরা উচু স্থানে বসবাস করে। এখন উচু স্থানে বসবাস করতে গিয়ে ভূমি দস্যুদের নজরে পড়েছে তাদের চিরচেনা উচু পাহাড়গুলো।


সমাবেশে বক্তব্য রাখেন, কাপ্রু পাড়াবাসী মেনপং ম্রো, এম্পু পাড়া কার্বারী (পাড়া প্রধান) ইনচং ম্রো, গালেংগ্যা পাড়া কার্বারী মেনইয়ং ম্রো, দলা পাড়ার লংআন ম্রো, রামরী পাড়ার মেনঙই ম্রো, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের জেলা কমিটির সদস্য উটিং মারমা ও ম্রো লেখক ইয়াঙান ম্রো। সমাবেশ সমাপনি বক্তব্য রাখেন রেংয়ং ম্রো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ