• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2020   Wednesday

বুধবার রাঙামাটি শহরের কেরানী পাহাড় এলাকার কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে পানিতে  দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো মোঃ আদনান (১৫) ও তার বন্ধু সৈয়দ মোস্তাহিত অংকন (১৬)।

 

জানা যায়,বুধবার দুপুরের দিকে রাঙামাটি শহরের তবলছড়িস্থ কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে যায় দুই বন্ধু  মোঃ আদনান (১৫) ও তার বন্ধু সৈয়দ মোস্তাহিত অংকন (১৬)।  এসময় তারা গোসল করতে নেমে হঠাৎ করে পানি তলিয়ে যায়। পরে স্থানীয় এক ছেলে দেখতে পেয়ে আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া মেনে আসে।। মৃত আদনান  বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে। মৃত সৈয়দ মোস্তাহিত অংকনের বাবার নাম লিয়াকত আলী।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, খবর পাওয়ার সাথে  ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে  উদ্ধার তৎপরতা চালায়। পরে দুজনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ