• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কক্সবাজারে আইএলও কনভেনশন ও আদিবাসীদের সমস্যা-সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2015   Tuesday

মঙ্গলবার পর্যটন কক্সবাজারে আইএলও কনভেনশন ১০৭, ১১১ ও ১৬৯ এবং আদিবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

বাংলাদেশ আদিবাসী ফোরাম, কক্সবাজার জেলা কমিটি সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই এল ও) এর সহযোগিতায় বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে কর্মশালায় উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক ক্যজ অং রাখাইন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তি পদ ত্রিপুরা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মাা চন্দন, বাংলাদেশ আদিবাসী ফোরামের জাতীয় কমিটির সদস্য চিংহ্লা মং চাক, চৌফল দন্ডি ইউনিয়ন পরিষদের সদস্য এখিন রাখাইন, কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপক হিরন মিত্র চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক, শরৎ জ্যোতি চাকমা এবং কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন।


উদ্বোধনী শেষে দ্বিতীয় সেশনে হিরন মিত্র চাকমা আই এল ও কনভেনশন ১০৭ ও ১৬৯ এর উপর ধারনা পত্র উত্থাপন করেন। শরৎ জ্যোতি চাকমার সভাপতিত্বে এ পর্বে ধারনা পত্রের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট সাইফুর উদ্দিন মানিক, আদিবাসী ফোরাম কক্সবাজার জেলার সহ সভাপতি থৈ অং রাখাইন বুবু। কর্মশালা তৃতীয় সেশনে সভাপতিত্ব করেন রাখাইন উইমেন ইউনিয়নের সদস্য চেন্দা রাখাইন, এতে দেশের আদিবাসীদের সার্বিক অবস্থার উপর ধারনা পত্র উস্থাপন করেন শক্তি পদ ত্রিপুরা। বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের হিউম্যান রাইটস ডিফাডেন্ডারস ফোরামের সদস্য এ্যাডভোকেট আব্দুল শুক্কর, উদিসি শিল্পী গোষ্ঠীর কক্সবাজার এর সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার নাগরিক কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নন্দন কানন পাল প্রমুখ। কর্মশালার শেষ সেসন মালা কিং চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আদিবাসীদের বর্তমান অবস্থার উপর ধারনা পত্র উপস্থাপন করেন ক্য জ অং রাখাইন এবং আলোচনায় অংশ নেন সাংবাদিক মো. আলী জিন্নাত ও মংথেনহ্লা রাখাইন।


কর্মশালায় আদিবাসীদের কক্সবাজার অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। কর্মশালায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬০ জন প্রতিনিধি অংশ নেন।


কর্মশালায় বক্তারা বলেন,কক্সবাজার অঞ্চলে আদিবাসীদের অনেক সমস্যা বিদ্যমান। এখানকার আদিবাসীরা প্রতিনিয়ত চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ হয়ে এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে। বক্তারা এখানকার রাখাইন-চাকমা আদিবাসীদের অধিকার রক্ষার জন্য নাগরিক সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং সরকারকে আইএল ও কনভেনশন ১০৭ এর মত ১৬৯ অনুস্বাক্ষর করার দাবী জানান। বক্তারা এবং সংাবধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি লাভের চলমান আন্দোলনকে বেগবান করার জন্য উপস্থিত প্রতিনিধিদের সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ